ঢাকা ০৩:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামের মিরসরাইয়ে সিলিন্ডারবাহী গাড়ি উল্টে পথচারী নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এলপিজি সিলিন্ডারবাহী গাড়ি উল্টে ঘটনাস্থলে আব্দুর রহমান (৪২) নামে এক পথচারী নিহত হয়েছেন। সোমবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৭টায় মহাসড়কের নিজামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আব্দুর রহমান উপজেলার করেরহাট ইউনিয়নের দক্ষিণ অলিনগর এলাকার বাসিন্দা।হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার উপজেলার নিজামপুর এলাকায় সকাল সাড়ে ৭টায় চট্টগ্রামমুখী লেনে একটি এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়। উল্টে যাওয়ার আগে পাশে থাকা এক পথচারীকে সড়ক বিভাজকের সাথে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার কারণে সড়কের চট্টগ্রামমুখী লেনে প্রায় ছয় কিলোমিটার এলাকা জুড়ে যানজট সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েন অফিসগামী লোকজন।এ বিষয়ে কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রব্বানী বলেন, ‘খবর পেয়ে পুলিশ টিম গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করছে। নিহতের লাশ উদ্ধারের প্রস্তুতি চলছে। বিস্তারিত তথ্য পরে জানানো যাবে। সড়কের চট্টগ্রামমুখী লেনে কিছুটা যানজট দেখা দেয়। আশা করছি খুব শিগগিরই স্বাভাবিক হয়ে যাবে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

চট্টগ্রামের মিরসরাইয়ে সিলিন্ডারবাহী গাড়ি উল্টে পথচারী নিহত

প্রকাশের সময় : ১১:৫০:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬