ঢাকা ০৩:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ঝালকাঠিতে দুটি আসনে ১৯ জন বৈধ, ৪ জনের মনোনয়ন প্রত্যাহার

ছবি সংগৃহিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ঝালকাঠি-১ ও ঝালকাঠি-২ আসনে ডা. মাহমুদা মিতুসহ চারজন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। মঙ্গলবার জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. মমিন উদ্দিনের কাছে তারা মনোনয়ন প্রত্যাহারের পত্র জমা দেন।

ঝালকাঠি-১ আসনে ১২ জন, ঝালকাঠি-২ আসনে ৭ জন প্রার্থী চূড়ান্তভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এরমধ্যে ঝালকাঠি -১ আসনের বৈধ প্রার্থীরা হলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল (ধানেরশীষ), জামায়াতে ইসলামীর ড. ফয়জুল হক (দাঁড়িপাল্লা), ইসলামী আন্দোলনের ইব্রাহীম আল হাদী (হাতপাখা), জাতীয় পার্টি (জেপি) এনামুল ইসলাম রুবেল (বাইসাইকেল), জাতীয় সমাজতান্ত্রিক দল সোহরাব হোসেন (মশাল), জনতা দলের জসিম উদ্দিন তালুকদার (কলম), জাতীয় পার্টি (জেপি/ বাই সাইকেল) মাহিবুল ইসলাম মাহিম, সাব্বির আহমেদ (বিএনপির স্বতন্ত্র প্রার্থী), মঈন আলম ফিরোজী স্বতন্ত্র (বিএনপি), গণঅধিকার পরিষদের শাহাদাত হোসেন (ট্রাক), কর্নেল মোস্তাফিজুর রহমানের (স্বতন্ত্র/বিএনপি নেতা) ও জাতীয় পার্টি (জাপা) কামরুজ্জামান খান।

এবং ঝালকাঠি -২ আসনে বৈধ প্রার্থীরা হলেন, বিএনপির সাবেক এমপি ইসরাত সুলতানা ইলেন ভুট্টো (ধানের শীষ), জামায়াতে ইসলামীর শেখ নেয়ামুল করিম (দাঁড়িপাল্লা), ইসলামী আন্দোলনের সিরাজুল ইসলাম সিরাজী (হাতপাখা), এনপিপির ফোরকান হোসেন (আম), জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) মাসুদ পারভেজ (মশাল), গণ অধিকার পরিষদের মো. মাহমুদুল ইসলাম সাগর, সৈয়দ রাজ্জাক আলী (স্বতন্ত্র)

জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মমিন উদ্দিন বলেন, মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনে দুইটি আসনে ৪ জন প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করায় দুটি আসনে ১৯ জন চূড়ান্ত বৈধ প্রার্থী রয়েছে।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ঝালকাঠি-১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী ডা. মাহমুদা মিতু, বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী গোলাম আজম সৈকত এবং বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। অন্যদিকে, ঝালকাঠি-২ আসনে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) মনোনীত প্রার্থী শেখ জামাল তার মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ঝালকাঠিতে দুটি আসনে ১৯ জন বৈধ, ৪ জনের মনোনয়ন প্রত্যাহার

প্রকাশের সময় : ১১:৩২:২০ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬