ঢাকা ০৩:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জের নিখোঁজের ১৭ দিন পর পদ্মা নদী থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

নিখোঁজের ১৭ দিন পর পদ্মা নদী থেকে গোলকাজুল ওরফে কাজল নামে চাঁপাইনবাবগঞ্জের এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টার দিকে ​রাজশাহীর গোদাগাড়ী মডেল থানার সামনে পদ্মা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।​নিহত কাজল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা এলাকার মৃত ফিরোজ আলীর ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৩ জানুয়ারি এক সহকর্মীর সঙ্গে ব্যবসায়িক কাজে বাড়ি থেকে বের হয়েছিলেন কাজল। এরপর থেকেই তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। এ ঘটনায় ওই দিনই চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিল তার পরিবার।

তারপর মঙ্গলবার বিকেলে গোদাগাড়ী থানা সংলগ্ন এলাকায় পদ্মা নদীতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গোদাগাড়ী নৌ পুলিশ এবং চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশ উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা গিয়ে মরদেহের পরিচয় শনাক্ত করেন।

এদিকে নিহতের ​পরিবারের দাবি, এটি পরিকল্পিত হত্যা। ​নিহতের ছোট ভাইসহ পরিবারের সদস্যদের অভিযোগ, কাজলকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় গত ৮ জানুয়ারি কাজলের স্ত্রী একটি অপহরণ মামলা দায়ের করে এবং মামলার পর পুলিশ একজনকে গ্রেফতার করে।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

চাঁপাইনবাবগঞ্জের নিখোঁজের ১৭ দিন পর পদ্মা নদী থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

প্রকাশের সময় : ১২:০৯:১৩ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬