ঢাকা ০৩:২২ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রাতে সিলেট পৌঁছে শাহজালালের মাজার জিয়ারত করবেন তারেক রহমান

  • সিলেট প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৪:১০:৪১ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
  • ২১৬ বার পড়া হয়েছে

সিলেট সফরের মধ্য দিয়ে বিএনপির নির্বাচনী প্রচারণা শুরু করতে যাচ্ছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। আজ রাতে সিলেট পৌঁছে হযরত শাহজালালের (র.) মাজার জিয়ারত করবেন। এরপর আগামীকাল নির্বাচনী সমাবেশে যোগ দেবেন তিনি। বুধবার সকালে রাজধানীর গুলশানে বিএনপি’র নির্বাচন পরিচালনা কমিটির সংবাদ সম্মেলনে চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন এসব কথা বলেন।

ড. মাহদী আমিন বলেন, ‘সিলেট সফরের মধ্য দিয়ে বিএনপির নির্বাচনী প্রচারণা শুরু করতে যাচ্ছেন দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান। তিনি আজ বুধবার রাত ৮ টা ১৫ মিনিটে বিমানযোগে সিলেটে পৌঁছাবেন। গভীর রাতে হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করবেন এবং আগামীকাল বৃহস্পতিবার সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী সমাবেশে যোগদান করবেন।’

তিনি আরও বলেন, ‘জনাব তারেক রহমান আগামীকাল দুপুরে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর আইনপুর খেলার মাঠে সমাবেশে যোগদান করবেন। যাত্রাপথে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় প্রস্তাবিত নতুন উপজেলা পরিষদ মাঠে সমাবেশে যোগ দেবেন। তারপর ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়া ফুটবল খেলার মাঠে নির্বাচনী সমাবেশে যোগদান করবেন এবং বিকালে কিশোরগঞ্জের ভৈরব স্টেডিয়ামে নির্বাচনী সমাবেশে যোগদান করবেন।’

ড. মাহদী আমিন বলেন, ‘এরপর যাত্রাপথে তিনি নরসিংদী পৌর পার্ক সংলগ্ন নির্বাচনী সমাবেশে যোগদান করবেন। তারপর নারায়ণগঞ্জের আড়াইহাজারে/রূপগঞ্জ গাউছিয়া এলাকায় সমাবেশে যোগদান শেষে রাতে রাজধানীর গুলশানের নিজ বাসভবনে ফিরবেন।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

রাতে সিলেট পৌঁছে শাহজালালের মাজার জিয়ারত করবেন তারেক রহমান

প্রকাশের সময় : ০৪:১০:৪১ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬