ঢাকা ০৩:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মোংলায় মোংলা নদীর তীর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

  • মোংলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : ১২:১১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • ২১২ বার পড়া হয়েছে

মোংলা পশুর নদীর তীর থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৫৫) মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। বৃহস্পতিবার সকালে সিগন্যাল টাওয়ার এলাকার দক্ষিণ চরের বালুর ডাইক সংলগ্ন নদীর তীর থেকে এ  মরদেহ লাশ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, সিগন্যাল টাওয়ারের দক্ষিণ চরের বালুর ডাইক সংলগ্ন পশুর নদীর তীরে উপুড় হয়ে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। তবে, প্রাথমিক সুরতহালে মরদেহের শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

মোংলা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. লুৎফুল কবির বলেন, অজ্ঞাত এ লাশের সুরতহালে মৃত্যুর কারণ বোঝা যাচ্ছেনা। মরদেহের ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। মরদেহের নাম ও পরিচয় এখন পাওয়া যায়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

মোংলায় মোংলা নদীর তীর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

প্রকাশের সময় : ১২:১১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬