ঢাকা ০৪:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহের কালীগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

  • ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশের সময় : ১২:৪১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • ২২৩ বার পড়া হয়েছে

ছবি সংগৃহিত

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় যৌথবাহিনীর বিশেষ অভিযানে দুটি অবৈধ আগ্নেয়াস্ত্র ও দুটি শটগান গোলা উদ্ধার করা হয়েছে। বুধবার রাতে উপজেলার জামাল ইউনিয়নের গোপালপুর এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনী এ অভিযান
চালায়।

গোয়েন্দা তথ্যে জানা যায়, কোলা ও জামাল ইউনিয়নের মধ্যবর্তী এলাকায় অবৈধ অস্ত্র স্থানান্তরের চেষ্টা করা হবে। এ তথ্যের ভিত্তিতে নলডাঙ্গা বাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশিকালে বাজারের মালামালের আড়ালে লুকানো অবস্থায় একটি ভারতীয় ও একটি দেশীয় তৈরি একনলা বন্দুক এবং দুটি ৭০ মিলিমিটার সুপার ম্যাগনাম শটগান গোলা উদ্ধার করা হয়।

যৌথবাহিনী জানায়, দুষ্কৃতকারীরা যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে অস্ত্র ফেলে পালিয়ে গেছে। উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। নির্বাচন সামনে রেখে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে যৌথবাহিনী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

আটপাড়ায় জমি দখলের অভিযোগ এনে সংবাদকর্মীর বিরুদ্বে মানববন্ধন ।

ঝিনাইদহের কালীগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

প্রকাশের সময় : ১২:৪১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬