ঢাকা ০৩:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালীতে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে শিবিরের বিক্ষোভ

ছবি সংগৃহিত

নোয়াখালীতে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে ও নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্রশিবির।বুধবার (২১ জানুয়ারি) বিকেলে জেলা শহর মাইজদী মুক্তমঞ্চ থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে মাইজদী পৌরবাজার সংলগ্ন সড়কে সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় তথ্য সম্পাদক মো: আবু সায়েদ সুমন।মো: আবু সায়েদ সুমন বলেন, ‘শাকসু নিয়ে নোংরা রাজনীতি শুরু হয়েছে। আমাদের এই বিক্ষোভ মিছিলের প্রধান উদ্দেশ্য, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের পূর্বে শাকসু নির্বাচন বাস্তবায়ন করতে হবে। দীর্ঘ ২৮ বছর পর শাকসু নির্বাচনে ভোট গ্রহণ শুরু হওয়ার কথা থাকলেও এক শিক্ষার্থীর রিটের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্টের একটি বেঞ্চে রুলসহ নির্বাচন চার সপ্তাহের জন্য স্থগিতের আদেশ দেয়া হয়েছে।’

তিনি আরো বলেন, ‘শিক্ষার্থীদের পালসের বাইরে গিয়ে যারা অতীতে রাজনীতির নামে অপরাজনীতি করেছে, জনগণ তাদের ছুড়ে ফেলেছে। শিক্ষার্থীরা অতীতেও ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। আমরা জুলাইয়ে হাসিনাকে তাড়িয়েছি। দরকার পড়লে আরেকটি জুলাই-অভ্যুত্থান সংঘটিত হবে।’

সভায় শিবির শহর সেক্রেটারি আব্দুল্লাহ আল মাহবুবের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন ছাত্রশিবির নোয়াখালী শহরের সভাপতি হাবিবুর রহমান আরমান, নোয়াখালী জেলা দক্ষিণের সভাপতি সাইফুর রসুল ফুহাদ ও জেলা উত্তরের সভাপতি দাউদ ইসলাম প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

নোয়াখালীতে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে শিবিরের বিক্ষোভ

প্রকাশের সময় : ০১:২৭:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬