ঢাকা ০৩:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আবারও ঢাকা কলেজে ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

  • বেঙ্গল নিউজ ডেক্স
  • প্রকাশের সময় : ০১:৩২:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • ২১২ বার পড়া হয়েছে

ছবি সংগৃহিত

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় সংঘর্ষে জড়ায় দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। দুপক্ষের সংঘর্ষের কারণে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এতে সাইন্সল্যাব সংলগ্ন মিরপুর রোডের নিউমার্কেট অংশের যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে।

সরেজমিনে দেখা যায়, সাইন্সল্যাব মোড়ে পুলিশের ব্যাপক সংখ্যক সদস্য সড়কের মাঝখানে অবস্থান করছেন। মিরপুর সড়কের নিউমার্কেট অংশে ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা এবং গ্রীণরোড অংশে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা অবস্থান করছেন। দুপক্ষকে শান্ত রেখে পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছেন।

জানা যায়, গতকাল বুধবার কলেজ ছুুটির পরে ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের এক শিক্ষার্থীকের আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা বেধড়ক মারধর করে। এতে ওই শিক্ষার্থী মাথা ফেটে যায় এবং হাসপাতালে চিকিৎসা নেয়। পরবর্তীতে আজ আহত ওই শিক্ষার্থী মাথায় ব্যান্ডেজ নিয়ে কলেজে আসলে তার সহপাঠিরা ঘটনা শুনে উত্তেজিত হয়ে আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সাইন্সল্যাবে ধাওয়া দেয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

আবারও ঢাকা কলেজে ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

প্রকাশের সময় : ০১:৩২:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬