ঢাকা ০৯:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আনুষ্ঠানিকভাবে জামায়াত আমিরের নির্বাচনী প্রচারণা শুরু

  • বেঙ্গল নিউজ ডেক্স
  • প্রকাশের সময় : ০৪:০৮:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • ২১৫ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার নিজ নির্বাচনী এলাকা ঢাকা-১৫ আসনে (মিরপুর-কাফরুল) মিরপুর ১০ এর আদর্শ উচ্চ বিদ্যালয়ে দুপুর আড়াইটায় জনসভা আয়োজনের মাধ্যমে তিনি এই প্রচারণা শুরু হয়। ডা. শফিকুর রহমান জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

সকাল থেকেই দাঁড়িপাল্লা প্রতীক ও মিছিল নিয়ে জনসভাস্থলে আসতে থাকে মানুষ। দুপুরের আগেই জনসভাস্থল কানায় কানায় ভরে ওঠে। দাঁড়িপাল্লার স্লোগানে স্লোগানে মুখরিত সমাবেশস্থল। ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে গোটা এলাকা।

জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, জাগপার সহসভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, জনসভায় উপস্তিত হয়েছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা-১২ আসনে জামায়াতের প্রার্থী সাইফুল আলম খান মিলন, মোবারক হোসাইন, ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি জাহিদুর রহমান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মুসা, ঢাকা-১৪ আসনের প্রার্থী ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম, ঢাকা-১৬ আসনের প্রার্থী কর্নেল (অব.) আব্দুল বাতেন, ঢাকা-১৭ আসনের প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামান প্রমুখ।

আসন পরিচালক আব্দুর রহমান মুসার সভাপতিত্বে ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামের সঞ্চালনায় জনসভায় উদ্বোধনী বক্তব্য দেন শহীদ আব্দুল হান্নান খানের ছেলে ডা. সাইফ খান। এ পর্যন্ত বক্তব্য রেখেছেন স্থানীয় জামায়াত নেতা আব্দুল মতিন খান, আনোয়ারুল করিম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি লস্কর মো. তসলিম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

নেত্রকোণার মদনে পরীক্ষা কেন্দ্রে অবাধে নকলের অভিযোগ:

আনুষ্ঠানিকভাবে জামায়াত আমিরের নির্বাচনী প্রচারণা শুরু

প্রকাশের সময় : ০৪:০৮:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬