ঢাকা ০৩:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

ঠাকুরগাঁওয়ে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আগামীকাল শুক্রবার জামায়াত আমির ও ১০ দলীয় জোটের নেতারা ঠাকুরগাঁওয়ে আয়োজিত জনসভায় অংশ নেবেন। এ উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলন এ তথ্য জানানো হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয় বড় মাঠে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।
লিখিত বক্তব্যে ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান বলেন, আগামীকাল শুক্রবার জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সহ ১০ দলীয় জোটের নেতৃবৃন্দের আগমন গুরুত্ব ও তাৎপর্য বহন করবে। যা থেকে ঠাকুরগাঁও জেলাবাসী উন্নয়নের নতুন বার্তা ও দিক নির্দেশনা পাবে। এ সফরকে সফল করতে সবার প্রতি আহ্বান জানান তিনি।
জেলা বিএনপির নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে তিনি বলেন, যেখানে নিয়ম রয়েছে রাত ১২টার পরে নির্বাচনি প্রচার ও প্রচারণা করতে হবে। বিএনপি নেতাকর্মীরা সন্ধ্যার পর থেকেই তাদের ব্যানার ফেস্টুন লাগানো শুরু করেছিল। আমরা ইতোমধ্যে নির্বাচন কমিশনারের কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ করেছি।
সংবাদ সম্মেলনে এসময় তার সাথে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও ১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলাওয়ার হোসেন, জেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ আলমগীর, দলটির সহকারী জেলা সেক্রেটারি কফিল উদ্দিন, পৌর আমির অধ্যক্ষ সামসুজ্জামান শামীম, সদর আমির মাওলানা মিজানুর রহমান।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

ঠাকুরগাঁওয়ে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

প্রকাশের সময় : ০৪:১৭:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬