ঢাকা ০২:৪৬ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকার কেরানীগঞ্জে বিএনপি নেতাকে গুলি, ২৪ ঘণ্টা পেরোলেও মামলা হয়নি

  • বেঙ্গল নিউজ ডেক্স
  • প্রকাশের সময় : ১১:৩২:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
  • ২২০ বার পড়া হয়েছে

ঢাকার কেরানীগঞ্জে হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লা (৪২) গুলিবিদ্ধ হওয়ার ঘটনার একদিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি।

গত বৃহস্পতিবার রাত ৯টার ১৫ মিনিটের দিকে ওয়াজ মাহফিল শেষে হযরতপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ের সামনে এলে তাকে লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

গুলিবিদ্ধ  হাসান মোল্লা জানান, তিনি ও তার ছোট ভাই একটি ওয়াজ মাহফিল শেষে বাসায় ফিরছিলেন। পথে হঠাৎ হেলমেট ও চাদর পরিহিত দুই ব্যক্তি সামনে এসে তাকে লক্ষ্য করে গুলি চালায়। হামলাকারীদের মুখ ঢাকা থাকায় তাদের শনাক্ত করা সম্ভব হয়নি।

হাসান মোল্লার ছোট ভাই রাকিব হোসেন বলেন, মামলার বিষয়ে এখন কোনো মন্তব্য করতে চাই না। আমার ভাই একজন রাজনৈতিক দলের নেতা। দলীয়ভাবে আলোচনা করে মামলা করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আগে আমার ভাই সুস্থ হয়ে উঠুক, এরপর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম বলেন, ঘটনার পর থেকেই হাসান মোল্লার পরিবারের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ রয়েছে। তিনি সুস্থ হলে তারা থানায় এসে মামলা করবেন বলে জানিয়েছেন। এ পর্যন্ত নতুন কোনো তথ্য পাওয়া যায়নি। তবে ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

স্বামী বিদেশে থাকতেই অন্তঃসত্ত্বা, পরে গোপন গর্ভপাতের অভিযোগ চিকিৎসা প্রতিবেদনে ‘অসম্পূর্ণ গর্ভপাত’, এফিডেভিটের পর ঘটনাপ্রবাহ ঘিরে এলাকায় চাঞ্চল্য

ঢাকার কেরানীগঞ্জে বিএনপি নেতাকে গুলি, ২৪ ঘণ্টা পেরোলেও মামলা হয়নি

প্রকাশের সময় : ১১:৩২:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬