ঢাকা ০৬:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

এস এম জিলানী বলেন নির্বাচিত হলে শান্তি-সম্প্রীতির চারণভূমিতে পরিণত করব

ছবি সংগৃহিত

গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী বলেছেন, যদি নির্বাচিত হতে পারি তা হলে এ জনপদকে (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) শান্তি-সম্প্রীতির চারণভূমিতে পরিণত করবো।

শুক্রবার রাতে কোটালীপাড়া উপজেলার কলাবাড়ী ইউনিয়নের বুরুয়া গ্রামে সনাতন ধর্মাবলম্বীদের একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

এস এম জিলানী বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে স্বাধীনতার পরাজিত শক্তি নানাভাবে ষড়যন্ত্র শুরু করেছে। এই ষড়যন্ত্রকে রুখে দিতে হলে আপনাদেরকে ভোট কেন্দ্রে গিয়ে সৎ যোগ্য প্রার্থীকে ভোট দিতে হবে।

তিনি বলেন, আমি নির্বাচিত হতে পারলে মাদক মুক্ত সমাজ গঠনসহ শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও বেকারত্ব দূরীকরণে কাজ করবো।

অনুষ্ঠানে কুশলা ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল হোসেন রউফের সভাপতিত্বে জনসভায় উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সুপ্রীম কোর্টের আইনজীবী শেখ রেজাউল করীমসহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক ও সামাজিক ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

এস এম জিলানী বলেন নির্বাচিত হলে শান্তি-সম্প্রীতির চারণভূমিতে পরিণত করব

প্রকাশের সময় : ১১:৪১:২০ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬