ঢাকা ০৩:১০ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মৌলভীবাজারে অগ্নিকাণ্ডে শেরপুরবাজারে ৭ দোকান ক্ষতিগ্রস্ত

মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরবাজারে শনিবার ভোরে অগ্নিকাণ্ডে দুটি মার্কেটের ৭টি ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, ভোররাতে ভাই ভাই মার্কেটের একটি মোটরপার্টসের দোকানে আগুন দেখতে পান স্থানীয় মুসল্লি ও আশপাশের লোকজন। দ্রুত আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এ সময় বাজারে থাকা কয়েকজন ব্যবসায়ী আগুন নেভানোর চেষ্টা করেন।

খবর পেয়ে মৌলভীবাজার ও ওসমানীনগর ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস জানায়, আগুনে দুটি মার্কেটের ৭টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫০ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে। প্রায় এক কোটি ২০ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সফর আলী মেম্বার জানান, পুড়ে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠানগুলোর ঘর, মালামালসহ অন্তত ২-৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। দোকানগুলোতে দাহ্য মালামাল থাকায় আগুন মুহূর্তে ছড়িয়ে পড়ে বলে জানান স্থানীয় আল সৈয়দ শপিং কমপ্লেক্সের ব্যবসায়ী সোহেল আহমদ।

সিলেটের ওসমানীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার অপু মিয়া সমকালকে জানান, দুটি মার্কেটের ৭টি দোকান ভস্মীভূত হয়ে অন্তত ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে। অগ্নিকাণ্ডের সঠিক কারণ তদন্ত শেষে জানা যাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

মৌলভীবাজারে অগ্নিকাণ্ডে শেরপুরবাজারে ৭ দোকান ক্ষতিগ্রস্ত

প্রকাশের সময় : ০১:১৬:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬