ঢাকা ০৩:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মাদক ও চাঁদাবাজমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার বিএনপির মনোনীত প্রার্থী আমিনুল হকের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণার তৃতীয় দিনে রাজধানীর মিরপুরে গণসংযোগ করছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আমিনুল হক।

শনিবার সকালে মিরপুর ৬ নম্বর এলাকায় তিনি সাধারণ মানুষের কাছে ভোট চান। এ সময় তিনি এলাকাবাসীর হাতে তার ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও প্রতিশ্রুতি সম্বলিত লিফলেট তুলে দেন।

পথসভায় দেওয়া বক্তব্যে আমিনুল হক মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা ব্যক্ত করেন। তিনি জানান, তার নির্বাচনী ইশতেহারে স্পষ্ট উল্লেখ আছে, কোনো মাদক ব্যবসায়ী বা চাঁদাবাজকে প্রশ্রয় দেওয়া হবে না। মাদকের বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করে একটি সুস্থ ও সুন্দর সমাজ গড়ার অঙ্গীকার করেন তিনি।

দলীয় নেতাকর্মীদের প্রতি কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি কেউ কোনো প্রকার অনৈতিক কর্মকাণ্ড বা চাঁদাবাজির সাথে জড়িত থাকে, তবে সে বিএনপির রাজনীতি করার যোগ্যতা হারিয়ে ফেলবে। এ ধরনের কোনো ব্যক্তিকে দলে ঠাঁই দেওয়া হবে না বলেও তিনি জানান।

​আমিনুল হক আরও বলেন, তিনি দীর্ঘদিন ধরে এলাকার সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানের পরিকল্পনা তৈরি করেছেন। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করতে পারলে সেসব পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।

তিনি জানান, সাধারণ মানুষের সঙ্গে তার দেখা করতে কোনো পিএস কিংবা মধ্যস্থতাকারীর প্রয়োজন হবে না; বরং তিনি সরাসরি জনগণের ধরাছোঁয়ার মধ্যে থাকবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

মাদক ও চাঁদাবাজমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার বিএনপির মনোনীত প্রার্থী আমিনুল হকের

প্রকাশের সময় : ০১:২৮:১৮ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬