ঢাকা ০৩:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জঙ্গল সলিমপুরে র‌্যাবের ওপর হামলায় গ্রেপ্তার আরও ১

সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে র‌্যাব সদস্যদের ওপর হামলার মামলায় আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম কালা বাচ্চু। সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ মো. মহিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এ ঘটনায় এর আগে তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব ও থানা পুলিশ। তাদের নাম জাহিদ, ইউনুস ও আরিফ। শুক্রবার তথ্যের সংবাদের ভিত্তিতে সীতাকুণ্ড থানার ১০ নম্বর সলিমপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জঙ্গল সলিমপুর (ছিন্নমূল) এলাকায় অভিযান চালিয়ে কালা বাচ্চুকে গ্রেপ্তার করা হয়।

ওসি মো. মহিনুল ইসলাম বলেন, শুক্রবার দুপুরে জঙ্গল সলিমপুর ছিন্নমূল ১ নম্বর সমাজের বাজার এলাকায় র‌্যাব সদস্যদের ওপর হামলার ঘটনায় জড়িত এজাহারনামীয় ১৯ নম্বর আসামি কালা বাচ্চুকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকায় র‌্যাবের উপ-সহকারী পরিচালক মো. মোতালেব হোসেন ভূঁইয়া হত্যাকাণ্ডের ঘটনায় মো. ইয়াসিনকে প্রধান আসামি করে ২৯ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ১৫০ থেকে ২০০ জনের নামে মামলা করা হয়েছে। নিহত মোতালেব হোসেন বিজিবি’র নায়েব সুবেদার ছিলেন এবং প্রেষণে র‌্যাবে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার সকালে র‌্যাব-৭ এর একজন উপ-সহকারী পরিচালক বাদী হয়ে সীতাকুণ্ড থানায় মামলাটি দায়ের করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

জঙ্গল সলিমপুরে র‌্যাবের ওপর হামলায় গ্রেপ্তার আরও ১

প্রকাশের সময় : ০১:৩২:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬