ঢাকা ০৩:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বিদেশে পড়তে যাওয়া তরুণদের জন্য স্টুডেন্ট লোন চালু করব : তারেক রহমান

বাংলাদেশের ব্যাংকগুলোতে ঋণ নেওয়ার প্রক্রিয়া জটিল। সব আইন পরিবর্তন করা যাবে না, কিন্তু সহজীকরণ করা যাবে। বাংলাদেশের তরুণেরা অনেকেই বিদেশে পড়ালেখা করতে যেতে চায়, কিন্তু ভিসা ফিসহ অন্যান্য খরচ মেটাতে পারে না।

এজন্য বিএনপির স্টুডেন্ট লোন দেওয়ার পরিকল্পনা আছে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রোববার সকালে চট্টগ্রামে তরুণদের সঙ্গে ‘পলিসি টকে’ যোগ দিয়ে এসব কথা জানান তিনি।

এদিন সকাল ১০টা নাগাদ চট্টগ্রামের ‘রেডিসন ব্লু’ হোটেলে শুরু হয় এ মতবিনিময়। ক্ষমতায় গেলে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনার কথা জানান বিএনপির চেয়ারম্যান। এতে বৃষ্টিতে সৃষ্ট জলবদ্ধতা নিরসনের পাশাপাশি ভূগর্ভস্থ পানির মজুতও বাড়ানো সম্ভব হবে বলেও মন্তব্য করেন তিনি।

তারেক রহমান বলেন, রাজনীতি করতে গিয়ে আমরা একে অপরকে দোষারোপ করি। সেখান থেকে বেরিয়ে এসে দেশ গড়তে তরুণদের পরামর্শ নিতে চাই। অনেক শিক্ষার্থী বিদেশে পড়াশোনা করতে গিয়ে আর্থিক অসুবিধায় পড়ে। তাদের সুবিধার্থে স্টুডেন্ট লোন কীভাবে দেয়া যায়, সে পরিকল্পনা করছে বিএনপি।

বিএনপি ভোকেশনাল ইনস্টিটিউটগুলোতে বিশেষ নজর দিতে চায় জানিয়ে তারেক রহমান বলেন, ‘আগামী ৫-১০ বছরে কী ধরনের ভোকেশনাল কাজ বৈশ্বিকভাবে গুরুত্ব পাবে, সেগুলো খুঁজে বের করে কারিকুলামে অন্তর্ভুক্ত করা হবে। প্রশিক্ষণ এবং ভাষা শিখিয়ে যদি বিদেশে কাজে পাঠানো হয় তাহলে বিশেষ মানের শ্রমশক্তি রফতানি করা যাবে।’

তারেক রহমান বলেন, ‘একাত্তর ও চব্বিশে কে কোন ধর্মের বা জাতির সেটা কেউই দেখে নাই। ৫ শতাংশ কোটা রেখে বাকি সব মেধার ভিত্তিতেই হওয়া উচিত। সমতল বা পাহাড়ে সবার সমান সুযোগ তৈরি করতে হবে।’

তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা ব্যবস্থা শক্তিশালী করা এবং দুর্নীতি রোধ করতে না পারলে কোনো পরিকল্পনাই সফল হবে না। চাঁদাবাজি সমস্যা নানাভাবে সমাজে ছড়িয়ে রয়েছে। একটা সরকারের অনেক বার্তা অনেক কিছুকেই সমাধান করতে পারে। সরকারের বার্তা যদি থাকে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, তাহলে এই অপরাধ অনেকখানিই কমে যাবে।’

এসময় স্কুলগুলোকে অডিও-ভিজুয়াল সংযোগে আনতে চান জানিয়ে বিএনপির চেয়ারম্যনা বলেন, ‘যার মাধ্যমে দেশের নানাপ্রান্তের সেরা শিক্ষকদের পাঠদান দেয়ার ব্যবস্থা করা যাবে। একইভাবে শিক্ষকদের প্রশিক্ষণদের জন্যও আধুনিক ডিভাইস সরবরাহ করা হবে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

বিদেশে পড়তে যাওয়া তরুণদের জন্য স্টুডেন্ট লোন চালু করব : তারেক রহমান

প্রকাশের সময় : ১২:২৫:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬