ঢাকা ০৩:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

​ সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার মাদারীপুরে

​মাদারীপুর সদর উপজেলায় এক বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ককটেল, রামদা, ঢালসহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। শনিবার রাত ৩টার দিকে সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের বড়মেহের গ্রামে এই রুদ্ধশ্বাস অভিযান চালানো হয়। তবে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

​মাদারীপুর সদর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন শাফিন সারোয়ার এবং ক্যাপ্টেন মোনায়েম শারজিল-এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী জানতে পারে যে, বড়মেহের গ্রামের ইদ্রিস হাওলাদার নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানোর উদ্দেশ্যে তার নিজ বাড়ির বাগান ও আশপাশে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ মজুত করে রেখেছে।

​অভিযান চলাকালীন সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে ইদ্রিস হাওলাদার ও তার সহযোগীরা দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায়।
​​তল্লাশি চালিয়ে ইদ্রিস হাওলাদারের বাড়ির আশপাশ থেকে উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে ​৪০টি তাজা ককটেল, ​৯৪টি বল্লম, ​৩৩টি ঢাল, ৪টি চাপাতি, ৩টি রামদা ও ​২টি চাইনিজ কুড়াল।

​উদ্ধারকৃত অস্ত্রের বিশাল মজুত দেখে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযান শেষে বিষয়টি দ্রুত মাদারীপুর সদর মডেল থানা পুলিশকে জানানো হয়।

​সেনা কর্মকর্তারা জানিয়েছেন, অভিযুক্ত ইদ্রিস হাওলাদার ও তার সহযোগীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং সন্ত্রাস নির্মূলে সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

​ সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার মাদারীপুরে

প্রকাশের সময় : ১২:৩২:২২ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬