ঢাকা ০৬:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আমিনুল হক বলেন সাদ্দামের সাথে ঘটে যাওয়া ঘটনার পুনরাবৃত্তি বাংলাদেশে দেখতে চাই না

ঢাকা-১৬ আসনে ধানের শীষের প্রার্থী আমিনুল হক বলেছেন, ‘গতকালের একটি ঘটনা আমাদের অত্যন্ত মর্মাহত করেছে। যশোরে ছাত্রলীগকর্মী (সাদ্দাম) জেলখানায় ছিল। তার স্ত্রী বাচ্চকে হত্যার পর নিজেই আত্মহত্যা করে। কিন্তু তাকে প্যারোলে মুক্তি দেয়া হয়নি। আমরা এইটার পুনরাবৃত্তি বাংলাদেশে দেখতে চাই না।’

রোববার (২৫ জানুয়ারি) সকালে রাজধানীর পল্লবীর বাউনিয়াবাদ ‘সি’ ব্লক এলাকায় গণসংযোগকালে এসব কথা বলেন তিনি।তিনি বলেন, ‘বিগত সরকারে আমাদেরও অনেক ভাইদের বাবা-মা মারা যান, তাদেরও কিন্তু কারাগার থেকে প্যারোলে মুক্তি দেয়া হয়নি। কিন্তু আমরা সেই অমানবিক রাষ্ট্র আর দেখতে চাই না। আমি চাই আমার বাংলাদেশ হবে একটি মানবিক বাংলাদেশ।’

সবাইকে মানবিক হওয়ার আহ্বান জানিয়ে ধানের শীষের এই প্রার্থী বলেন, ‘আমরা আশা করব যারা পুলিশ প্রশাসন বা আইন শৃঙ্খলার দায়িত্বে রয়েছেন সবার আগে মানুষ, সবার আগে আমার বাংলাদেশ এবং সবার আগে হচ্ছে আমার মানবিকতা। সেই মানবিকতাকে প্রতিষ্ঠা করতে আমরা যেই মতাদর্শী হই না কেন কোন মানুষ তার স্বজন যখন হারিয়ে ফেলে তখন তার আর কোনো কিছু করার থাকে না।’

এদিন ৫ নম্বর ওয়ার্ডের নিম্ন আয়ের মানুষের এলাকায় লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন আমিনুল হক। এ সময় ওই এলাকার মানুষের দীর্ঘদিনের উচ্ছেদ আতঙ্ক দূর করতে স্থায়ী আবাসনের প্রতিশ্রুতি দেন তিনি।

আমিনুল হক বলেন, ‘আমার পরিকল্পনার এক নম্বরে রয়েছে এই অবহেলিত মানুষের জন্য নিরাপদ ও স্থায়ী আবাসনের ব্যবস্থা করা এবং তাদের সামাজিক মর্যাদা নিশ্চিত করা।’

 এলাকার জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ইতিমধ্যে কথা বলেছেন জানিয়ে তিনি বলেন, ‘নির্বাচিত হলে আধুনিক ড্রেনেজ ব্যবস্থার মাধ্যমে এই সমস্যার স্থায়ী সমাধান করা হবে। এছাড়া অর্থের অভাবে কেউ যেন শিক্ষা ও চিকিৎসা থেকে বঞ্চিত না হয়, সেজন্য প্রতিটি ঘরে বিনামূল্যে শিক্ষা ও স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়া হবে।’

এলাকায় মাদক ও কিশোর গ্যাং কালচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির কথা পুনর্ব্যক্ত করে আমিনুল হক বলেন, ‘একটি সুশৃঙ্খল ও শান্তিময় পল্লবী-রূপনগর গড়তে কাজ করে যাচ্ছি।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

নেত্রকোণার মদনে পরীক্ষা কেন্দ্রে অবাধে নকলের অভিযোগ:

আমিনুল হক বলেন সাদ্দামের সাথে ঘটে যাওয়া ঘটনার পুনরাবৃত্তি বাংলাদেশে দেখতে চাই না

প্রকাশের সময় : ০৩:৫৪:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬