
ছবি সংগৃহিত
মুন্সীগঞ্জে মাদক ব্যবসায়ী সম্রাট হালদার (৩৫) কে দেশীয় অস্ত্র ও গাঁজাসহ গ্রেফতার করেছে যৌথ বাহিনী। রবিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে টঙ্গিবাড়ি উপজেলার দিঘিরপাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এসময় সম্রাটের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা ও ৩২টি দেশীয় বিভিন্ন ধারালো অস্ত্র (১টি হকি স্টিক, ১ টি রামদা, ১ টি বেস বলস্টিক, ১ টি লোহার স্প্রিং, ৫ টি চাপাতি, ১৮ টি ছুরি, ১টি দা, ১টি ক্ষুর, ১টি চেইনস্ট্কি, ১টি মোটরসাইকেল চেইন ও ১টি মোটরসাইকেল এর ডিক্স) কিছু সনাক্তহীন মাদকদ্রব্য (পুলিশ কর্তৃক সনাক্তকরণ কার্যক্রম প্রক্রিয়াধীন) এবং ৫টি মোবাইল উদ্ধার করা হয়।
মুন্সীগঞ্জ সদর আর্মি ক্যাম্প প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছে।উল্লেখ্য, গ্রেফতারকৃত সদস্য টঙ্গিবাড়ি উপজেলার শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী হিসেবে চিহ্নিত। পরবর্তীতে আটককৃত সদস্য ও উদ্ধারকৃত সামগ্রী আইনীয় প্রক্রিয়ার জন্য টঙ্গিবাড়ি থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
মুন্সীগঞ্জ প্রতিনিধি 








