ঢাকা ০৩:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে সেনাবাহিনীর হাতে দণ্ডপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেপ্তার

  • বরিশাল প্রতিনিধি
  • প্রকাশের সময় : ১২:৪৫:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
  • ২১৪ বার পড়া হয়েছে

সেনাবাহিনীর বিশেষ অভিযানে বরিশাল জেলার বানারীপাড়ায় উপজেলায় ইলুহার ইউনিয়নের জনতা বাজার এলাকার পশ্চিম ইলুহার গ্রামের মৃত মো. আকবর আলীর ছেলে ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. নাসির উদ্দীনকে (৫২) আটক করেছে সেনাবাহিনী।রোববার সন্ধ্যা সারে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিএনপির নেতা নাসিরকে আটক করা হয়।

আটককৃত নাসির মাদক মামলার আসামি ‍এবং ৫ বছরের সাজাপ্রাপ্ত। দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশনের ৬ পদাতিক ব্রিগেডের অন্তর্গত, ৬২ ইস্ট বেঙ্গল এর দায়িত্বপূর্ণ এলাকা বানারীপাড়া আর্মি ক্যাম্পের দায়িত্বরত লেফটেন্যান্ট মো. মাহফুজুর রহমান ও সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. করিমুল হাসানের নেতৃত্বে নাসিরকে আটক করা হয়।

বানারীপাড়া থানা সূত্রে জানা গেছে নাসির উদ্দিনকে বরিশালের বিজ্ঞ সিজিএম কোর্ট ঢাকা আদালতের জিআর ১১৭৬/১২ (যাত্রাবাড়ি) মামলায় ৫ বছরের সাজা ও ১০০০০ টাকা অর্থ দণ্ডে দণ্ডিত আসামি ছিলো। আটকের পর রবিবার রাতেই নাসিরকে বানারীপাড়া থানা পুলিশের হাতে হস্তান্তর করেন সেনাবাহিনীর অভিযানিক দল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

বরিশালে সেনাবাহিনীর হাতে দণ্ডপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেপ্তার

প্রকাশের সময় : ১২:৪৫:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬