ঢাকা ০৩:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশ ছাড়ার গুঞ্জন কে মিথ্যা প্রমান করে মিরপুরে দেখা মিলল বিসিবি সভাপতির

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বর্তমানে এক অস্থির সময় পার করছে। দেশের ক্রিকেট ইতিহাসে এ ধরনের সংকট আর আসেনি।টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের ছিটকে যাওয়া, আইসিসির বিরূপ আচরণ, বোর্ড পরিচালকদের পদত্যাগ, বিতর্কিত মন্তব্য এবং বিপিএল বয়কট—সব মিলিয়ে চরম চাপের মুখে পড়েছে বিসিবি প্রশাসন।

এই জটিল পরিস্থিতির মধ্যেই ছড়িয়ে পড়ে গুঞ্জন, বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সমস্যা উত্তরণে কোনো পদক্ষেপ না নিয়েই গোপনে অস্ট্রেলিয়া চলে গেছেন। এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠে। তবে আমিনুল ইসলামের দেশ ত্যাগের গুঞ্জনসত্য নয়, এটি নিশ্চিত হওয়া গেছে।

দেশছাড়ার গুঞ্জনকে উড়িয়ে দিয়ে সোমবার (২৬ জানুয়ারি) বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল মিরপুর বিসিবি সদর দপ্তরে আসেন। দাপ্তরিক কিছু ফাইল দেখার পর তাকে মাঠ প্রদর্শন করতেও দেখা যায়। সাংবাদিকদের সঙ্গে এ সময় তিনি কোনো কথা বলেননি।

এর আগে, রোববার সন্ধ্যার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে বাংলাদেশের ক্রিকেটের এই সংকটকালীন সময়ে বিসিবি সভাপতি নাকি গোপনে অস্ট্রেলিয়ায় পাড়ি জমিয়েছেন। অবশ্য বোর্ডের একাধিক পরিচালক ও কর্মকর্তা তখনই জানিয়েছিলেন, বিসিবি সভাপতি ঢাকাতেই আছেন এবং নিজের দায়িত্ব পালন করছেন।

বিসিবি সভাপতি হিসেবে আমিনুল ইসলাম বুলবুল দায়িত্ব নেওয়ার পর থেকে একাধিক সংকটের মধ্যে তাকে পড়তে হয়েছে। তবে এবারের সংকট চতুর্মুখি। নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানিয়েছিল বাংলাদেশ। আইসিসি বিসিবির দাবি মেনে না নিয়ে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করেছে। যে কারণে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা হচ্ছে না বাংলাদেশ দলের।

এর মধ্যে বিসিবির অভ্যন্তরেও দেখা দিয়েছে অস্থিরত। বোর্ড পরিচালকদের মধ্যে একজনের বিরুদ্ধে ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগ উঠেছে। তিনি অডিট কমিটি থেকে পদত্যাগও করেছেন। আরেক বিসিবি পরিচালক ইশতিয়াক সাদেক পদত্যাগ করেছেন। বিসিবির এমন টালমাটাল পরিস্থিতিতে বুলবুলের দেশ ছাড়ার গুঞ্জন ওঠে।

বাংলাদেশের ক্রিকেটের এই সংকটকালীন সময়ে বিসিবি সভাপতির দেশ ছাড়ার গুঞ্জন অসত্য প্রমাণিত হওয়ায় এবং সংকট মোকাবিলায় তার সক্রিয় ভূমিকা পালন করা ক্রিকেটপ্রেমিদের মাঝে স্বস্তি এনে দিয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশ ছাড়ার গুঞ্জন কে মিথ্যা প্রমান করে মিরপুরে দেখা মিলল বিসিবি সভাপতির

প্রকাশের সময় : ০১:২৪:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬