ঢাকা ১১:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য টানা ৭ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য সোমবার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিভিন্ন এলাকায় টানা ৭ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানা গেছে। গতকাল রোববার বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মোট ৭ ঘণ্টা ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার আওতাধীন বেশ কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।

গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়- বিজেস্বর ও ভাদুঘর, কাউতলী ও পাইকপাড়া, মেড্ডা ও নাটাই, গোকর্ণঘাট, বিরাসার ও ঘাটুরা ও সংলগ্ন পার্শ্ববর্তী এলাকাগুলো।

কর্তৃপক্ষ জানায়, উল্লিখিত সময়ে ওই এলাকার সব শ্রেণির গ্রাহকদের (আবাসিক, বাণিজ্যিক ও শিল্প) গ্যাস সরবরাহ সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। কাজ শেষ হওয়া মাত্রই পুনরায় গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে।সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি কর্তৃপক্ষ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

স্বামী বিদেশে থাকতেই অন্তঃসত্ত্বা, পরে গোপন গর্ভপাতের অভিযোগ চিকিৎসা প্রতিবেদনে ‘অসম্পূর্ণ গর্ভপাত’, এফিডেভিটের পর ঘটনাপ্রবাহ ঘিরে এলাকায় চাঞ্চল্য

জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য টানা ৭ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

প্রকাশের সময় : ০১:৩২:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬