ঢাকা ০৯:২০ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দুয়ায় স্বতন্ত্র প্রার্থীর লিফলেট বিতরণে আবারও হামলা আহত ১

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় স্বতন্ত্র প্রার্থীর পক্ষে লিফলেট বিতরণের সময় আরও এক যুবককে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে ধানের শীষের সমর্থকদের বিরুদ্ধে।

আহত ব্যক্তির নাম মো. আরিফুল ইসলাম (২৬)। তিনি গন্ডবপুর গ্রামের বাসিন্দা এবং মো. শাহজাহানের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকের পক্ষে লিফলেট বিতরণের সময় সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে কেন্দুয়া উপজেলার বলাইশিমুল ইউনিয়নের গন্ডবপুর এলাকায় যুগনী বিলের পাশে এ হামলার ঘটনা ঘটে।

এ সময় ধানের শীষের সমর্থকরা আরিফুল ইসলামকে প্রচারকাজে বাধা দেয় এবং একপর্যায়ে মারধর করে আহত করে। অভিযোগে বলা হয়েছে, হামলায় জড়িত ছিলেন মাসুদ, সোহেল ও রাকিব—তিনজনই সোবাহান এর ছেলে এবং একই গ্রামের বাসিন্দা।

পরে স্থানীয়রা আহত আরিফুল ইসলামকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

স্বামী বিদেশে থাকতেই অন্তঃসত্ত্বা, পরে গোপন গর্ভপাতের অভিযোগ চিকিৎসা প্রতিবেদনে ‘অসম্পূর্ণ গর্ভপাত’, এফিডেভিটের পর ঘটনাপ্রবাহ ঘিরে এলাকায় চাঞ্চল্য

কেন্দুয়ায় স্বতন্ত্র প্রার্থীর লিফলেট বিতরণে আবারও হামলা আহত ১

প্রকাশের সময় : ১১:২৫:২৪ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬