ঢাকা ০৩:২১ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জ-২ সংসদীয় আসনে বিএনপির মিছিলে হামলার অভিযোগ, আহত ৬

সিরাজগঞ্জ-২ সংসদীয় আসনের সদর উপজেলার বহুলী ইউনিয়নের ডুমুর ইছা গ্রামে বিএনপির মিছিলে হামলার অভিযোগ উঠেছে। এতে ৬ বিএনপি কর্মী আহত হয়েছেন। এদের মধ্যে তিনজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার সন্ধ্যার পর এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন- ডুমুর ইছা গ্রামের সোহেল শেখের ছেলে মইন শেখ (১৫), আনোয়ার হোসেনের ছেলে সাকিব (২০), মনু শেখের ছেলে রিফাত শেখ
(২০), ফজলু তালুকদারের ছেলে খায়রুল শেখ (১৮), নুরনবীর ছেলে হিমেল (১৮) ও হাছেনের ছেলে হিমেল (১৮)।

আহত হিমেল জানান, সন্ধ্যার পর গ্রামের কিছু ছোট ছেলেসহ মিছিল করছিলাম। এ সময় বিপরীত দিক দিকে জামায়াতের একটি মিছিল আসছিল।

যাওয়ার সময় হঠাৎ করেই তারা আমাদের ওপর হামলা চালায়। আমাদের কয়েকজনকে তাদের মিছিলের মধ্যে নিয়ে গিয়ে লাথি-ঘুষিসহ দেশীয় অস্ত্র দিয়ে মারপিট করে। তবে আমরা কাউকে মারপিট করি নাই। পরে বিএনপির লোকজন এগিয়ে এসে আমাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

সংবাদ পেয়ে হাসপাতালে আহতদের দেখতে গিয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, জামায়াত নির্বাচন বানচালের অপচেষ্টা করছে। মিছিলে হামলা চালিয়ে তারা ৬ জন শিক্ষার্থীকে আহত করেছে। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রশাসনকে দোষীদের গ্রেফতার করতে দাবি জানাচ্ছি।

এ বিষয়ে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শহিদুল ইসলাম জানান, আমাদের পূর্বনির্ধারিত মিছিল। মিছিলে বিএনপির ছেলেরা পেছন থেকে অতর্কিত হামলা চালায়। আত্মরক্ষার্থে জামায়াতের কর্মীদের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষে জামায়াতের ৫-৭ জনও আহত হয়েছেন।

সদর হাসপাতালের চিকিৎসক আবাসিক মেডিকেল অফিসার শিমুল তালুকদার জানান, ৬ জন চিকিৎসা নিতে আসেন। এদের মধ্যে তিনজন ভর্তি রয়েছেন। একজনের অবস্থা ভালো নয়। আর তিনজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

সিরাজগঞ্জ-২ সংসদীয় আসনে বিএনপির মিছিলে হামলার অভিযোগ, আহত ৬

প্রকাশের সময় : ১১:৫৬:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬