ঢাকা ০২:২৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারের আশুলিয়ায় ঝুট ব্যবসা নিয়ে দ্বন্দ্বে ব্যবসায়ীকে গুলি

  • সাভার প্রতিনিধি
  • প্রকাশের সময় : ১২:০১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • ২২৪ বার পড়া হয়েছে

সাভারের আশুলিয়ায় আজাদ (৩১) নামে এক ঝুট ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।সোমবার সন্ধ্যায় সাভারের আশুলিয়ার ছয়তলা এলাকায় এ গুলির ঘটনা ঘটে।

আজাদ সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় ইউনুসের ছেলে। সে ঝুটের ব্যবসা করতেন। আহতের স্বজনরা জানান, দুপুরে সাভারের আশুলিয়ার ছয়তলা এলাকায় নিজের ঝুটের গোডাউনে আসে আজাদ। পরে তাকে কেউ গুলি করে পালিয়ে যায়। এরপরে আজাদকে চিকিৎসার জন্য এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে বলে জানান তিনি।

সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক ডা. এনামুল হক মিয়া বলেন, গুলিবিদ্ধ অবস্থায় আজাদ নামে এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। সে পেটে গুলিবিদ্ধ হয়েছে। বর্তমানে তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে বলে জানান তিনি।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।  এ ঘটনায় এখনো বিস্তারিত কিছু পাওয়া যায়নি বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

আটপাড়ায় জমি দখলের অভিযোগ এনে সংবাদকর্মীর বিরুদ্বে মানববন্ধন ।

সাভারের আশুলিয়ায় ঝুট ব্যবসা নিয়ে দ্বন্দ্বে ব্যবসায়ীকে গুলি

প্রকাশের সময় : ১২:০১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬