ঢাকা ০৮:১১ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ

  • বেঙ্গল নিউজ ডেক্স
  • প্রকাশের সময় : ০৪:০২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • ২১৭ বার পড়া হয়েছে

ঢাকা-৮ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

নাসীরুদ্দীন পাটওয়ারীর মিডিয়া উইংয়ের সদস্য শামিল আবদুল্লাহ অভিযোগ করে জানান, ছাত্র পরিচয়ে কিছু ব্যক্তি কলেজ ক্যাম্পাসে প্রবেশ করে তার ওপর অতর্কিত হামলা চালায়। তাদের দাবি, হামলাকারীরা মূলত বিএনপির নেতা মির্জা আব্বাসের অনুসারী এবং হামলার সময় তারা ‘ধানের শীষ’ স্লোগান দিতে থাকে।

তিনি বলেন, পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে নাসীরুদ্দীন পাটওয়ারী হাবিবুল্লাহ বাহার কলেজে আয়োজিত একটি পিঠা উৎসবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান চলাকালীনই হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতা মো. সাইফুল্লাহ বলেন, হাবিবুল্লাহ বাহার কলেজে একটি অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত হলে ছাত্রদলের পরিচয়ে সন্ত্রাসীরা ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা চালায়।

এর আগেও নাসীরুদ্দীন পাটওয়ারীর গণসংযোগ কর্মসূচিতে হামলার অভিযোগ ওঠে। গত শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় তার ওপর ডিম নিক্ষেপের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একটি ভবনের ওপর থেকে একাধিক ডিম নিক্ষেপ করা হচ্ছে। পাশাপাশি আরেকটি ভিডিওতে নোংরা পানি ছোড়ার দৃশ্যও দেখা যায়।

এদিকে, নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার প্রতিবাদে জরুরি সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে ১১ দলীয় জোট। মঙ্গলবার দুপুর ১টার দিকে এনসিপির মিডিয়া সেলের সদস্য মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ঢাকা-৮ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার প্রতিবাদে মঙ্গলবার দুপুর ২টায় ‘ঐক্যবদ্ধ বাংলাদেশ’ জোটের ঢাকা-৮ আসনের প্রধান নির্বাচন পরিচালনা কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। কার্যালয়টি ফকিরাপুল মোড়ে পারাবত হোটেলের আন্ডারগ্রাউন্ডে অবস্থিত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

স্বামী বিদেশে থাকতেই অন্তঃসত্ত্বা, পরে গোপন গর্ভপাতের অভিযোগ চিকিৎসা প্রতিবেদনে ‘অসম্পূর্ণ গর্ভপাত’, এফিডেভিটের পর ঘটনাপ্রবাহ ঘিরে এলাকায় চাঞ্চল্য

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ

প্রকাশের সময় : ০৪:০২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬