
নেত্রকোনা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী মো. দেলোয়ার হোসেন ভূইয়ার ঘোড়া প্রতীকের প্রচারণা চলাকালে বিএনপি সমর্থকদের হামলা, পরে দুই হামলায় অন্তত ৩৫ জন আহত হয়েছেন।
গতকাল মঙ্গলবার দুপুরে নেত্রকোণা ৩ নির্বাচনী এলাকার কেন্দুয়া উপজেলার দলপা ইউনিয়নের জল্লী পূর্বপাড়া গ্রামে এ সহিংসতার ঘটনা ঘটে।
স্বতন্ত্র প্রার্থী মো. দেলোয়ার হোসেন ভূইয়ার ঘোড়া প্রতীকের প্রচারণা চলাকালে বিএনপি সমর্থকরা লিপলেটের সাথে টাকা বিতরণ করা হচ্ছে এমন মিথ্যা অপবাদ দিয়ে প্রথমে বাকবিতন্ডতা পরে হামলা হামলা করে সমর্থকদের উপড়। কিছুক্ষ পরে খবর পেয়ে উভয় পক্ষের অন্তত দুই শাতাধিক লোক একত্রিত হয়ে মারপিট শুরু হয়।
এ ঘটনায় কিল, ঘুষি, রাঠির আঘাত ও ধস্তাদস্তিতে আহত হন ২৯জন। মারাত্নত আহত হন, মনজুরুল হক, আব্দুল মুতালিব, মাহমুদুল হাসান পলাশ, শামসুল হুদা বাচ্ছু, আরজু মিয়া ও কমল মিয়া। তাদের মধ্যে আরজু ও কমল ধানের শীষের কর্মী বলে জানা গেছে।ক্ষুদ্র ও মাঝারি আহতরা স্থানিয় চিকিৎসা নেন আর উল্লেখিত গুরুতর আহতরা হাসপাাতালে চিকিৎসা নেন।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্বতন্ত্র প্রার্থীর ঘোড়া প্রতীকের লিফলেট বিতরণের মাধ্যমে অন্তত অর্ধশত সমর্থক মঙ্গলবার দুপুরে জল্লী গ্রামে প্রচারণা চালাচ্ছিলেন।
এ সময় ধানের শীষ প্রতীকের কর্মী সমর্থকরা বিষয়টি জানতে পেরে ১০-১৫টি মোটরসাইকেলে করে দেশীয় অস্ত্রাদি নিয়ে সেখানে ছুটে যান। প্রথমে তাদের প্রচারণায় বাধা দেওয়া হয় এবং পরে একপর্যায়ে ধানের শীষের কর্মীরা ঘোড়া প্রতীকের কর্মীদের ওপর হামলা করে। এতে অন্তত ৩৫ জন আহত হন।
সাধারণ ভোটাররা বলছেন স্বতত্র ও ধানেরশীষ প্রার্থী তাদের দুজনেরই জন সমর্থন রয়েছে নির্বাচনী এলাকায়। আমরা সাধারণ ভোটার পড়েছি বিপাকে। এ ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।
বেঙ্গল নিউজ ডেক্স 








