ঢাকা ০৩:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর ধানমন্ডিতে পিঠা বিক্রেতার ছুরিকাঘাতে ভ্যানচালক নিহত

রাজধানীর ধানমন্ডিতে ভ্যান ভাড়া নিয়ে বিরোধের জেরে পিঠা বিক্রেতার ছুরিকাঘাতে এক ভ্যানচালক নিহত হয়েছেন।নিহতের নাম মো. রনি খন্দকার (৪৭)।

তিনি বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার শ্যামপাড়া গ্রামের মৃত আব্দুস সামাদ খন্দকারের ছেলে।মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে ধানমন্ডি এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের ছেলে রায়হান খন্দকার।

প্রত্যক্ষদর্শীরা গুরুতর আহত অবস্থায় রনিকে উদ্ধার করে স্থানীয় পপুলার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে ধানমন্ডি থানার পুলিশ মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতের ছেলে রায়হান খন্দকার জানান, মঙ্গলবার রাতে ধানমন্ডি ৩ নম্বর রোড এলাকায় ভ্যান ভাড়া নিয়ে পিঠা বিক্রেতার সঙ্গে তার বাবার তর্কবিতর্ক হয়। একপর্যায়ে পিঠা বিক্রেতা রুবেল তার বাবাকে মারধর করে এবং ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। আশপাশের লোকজন এগিয়ে এসে একজনকে আটক করলেও মূল অভিযুক্ত রুবেল ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

নিহত রনি খন্দকার হাজারীবাগ বউবাজার এলাকার একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করতেন। তিনি দুই ছেলের জনক ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজধানীর ধানমন্ডিতে পিঠা বিক্রেতার ছুরিকাঘাতে ভ্যানচালক নিহত

প্রকাশের সময় : ০৪:০১:০৬ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬