ঢাকা ০৭:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ যুবদল নেতা আটক

  • ফরিদপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : ১২:২৩:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
  • ২২৩ বার পড়া হয়েছে
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ মাহবুবুর রহমান সজীব (৩১) নামে এক যুবদল নেতাকে আটক করা হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার ময়েনদিয়া বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি ৭.৬৫ মি.মি. পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।আটককৃত মাহবুবুর রহমান সজীব বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের ময়েনদিয়া এলাকার মৃত হাবিবার মিয়ার ছেলে।তিনি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্বে রয়েছেন বলে নিশ্চিত করেছেন উপজেলা যুবদলের আহ্বায়ক মিনহাজুর রহমান লিপন।

সেনা সূত্র জানায়, বোয়ালমারী উপজেলার ময়েনদিয়া বাজার এলাকায় এক ব্যক্তি অবৈধ আগ্নেয়াস্ত্র নিয়ে অবস্থান করছে এমন খবর পেয়ে মধুখালী আর্মি ক্যাম্পের নেতৃত্বে ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের একটি দল এবং বোয়ালমারী থানা পুলিশের সদস্যরা যৌথভাবে অভিযান চালায়। অভিযানকালে বাজার এলাকা ঘিরে সন্দেহভাজন ব্যক্তিকে তল্লাশি করা হলে সজীবের কাছ থেকে অবৈধ পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত অস্ত্রসহ তাকে বোয়ালমারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

স্বামী বিদেশে থাকতেই অন্তঃসত্ত্বা, পরে গোপন গর্ভপাতের অভিযোগ চিকিৎসা প্রতিবেদনে ‘অসম্পূর্ণ গর্ভপাত’, এফিডেভিটের পর ঘটনাপ্রবাহ ঘিরে এলাকায় চাঞ্চল্য

ফরিদপুরে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ যুবদল নেতা আটক

প্রকাশের সময় : ১২:২৩:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬