ঢাকা ০৩:২০ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনী প্রচারণায় রংপুর সফরে আসছেন তারেক রহমান

  • রংপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : ১২:৪৬:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
  • ২১৪ বার পড়া হয়েছে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে রংপুর সফরে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সে উপলক্ষে প্রস্তুত কালেক্টরেট মাঠ, চলছে শেষ সময়ের প্রচার-প্রচারণা।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে তিনি পীরগঞ্জ উপজেলার বাবনপুর জাফরপাড়ায় জুলাই আন্দোলনে পুলিশের গুলিতে নিহত প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। এরপর রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে বিএনপির আয়োজিত বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন তিনি।

বিএনপির চেয়ারম্যানের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘তারেক রহমানের এই সফর উত্তরাঞ্চলের নির্বাচনী রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। নির্বাচনী সফরের অংশ হিসেবে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় তারেক রহমান ঢাকা থেকে বিমানযোগে রাজশাহী যাবেন। রাজশাহীতে পৌঁছে তিনি প্রথমে হযরত শাহ্ মাখদুম (রহ.)-এর মাজার জিয়ারত করবেন।

এরপর দুপুর ২টায় রাজশাহী মাদ্রাসা মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন। সেখান থেকে বিকেলে নাটোরে গিয়ে কাজীর মোড় এটিম মাঠে আরেকটি জনসভায় অংশ নেবেন বিএনপির চেয়ারম্যান। সন্ধ্যায় বগুড়ার আলফাতুন্নেছা খেলার মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য দিয়ে বগুড়াতেই রাত যাপন করবেন তিনি।’আব্দুস সাত্তার আরো বলেন, ‘শুক্রবার বিকেল ৩টা ৪৫ মিনিটে তারেক রহমান রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর জাফরপাড়ায় গিয়ে জুলাই আন্দোলনে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন।

রংপুর জেলা বিএনপির আহ্বায়ক ও রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের প্রার্থী সাইফুল ইসলাম বলেন, ‘দলের চেয়ারম্যান তারেক রহমানের আগমন ঘিরে রংপুরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। নেতাকর্মীদের মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। সফরকালে তিনি জুলাই অভ্যুত্থানে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন-এটি আমাদের জন্য আবেগঘন ও গুরুত্বপূর্ণ মুহূর্ত।

দলীয় সূত্রে জানা গেছে, রংপুরের জনসভাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মাঠ প্রস্তুত, মঞ্চ নির্মাণ, সাউন্ড সিস্টেম ও স্বেচ্ছাসেবক টিম গঠনের কাজ শেষ পর্যায়ে। বিএনপি নেতাকর্মীরা বলছেন, এই জনসভা রংপুরসহ উত্তরবঙ্গের নির্বাচনী রাজনীতিতে নতুন গতি সঞ্চার করবে।

উল্লেখ্য, শুক্রবার রাতে তারেক রহমান পুনরায় বগুড়ায় রাত যাপন করবেন। পরদিন ৩১ জানুয়ারি তার সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে নির্বাচনী জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

নির্বাচনী প্রচারণায় রংপুর সফরে আসছেন তারেক রহমান

প্রকাশের সময় : ১২:৪৬:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬