ঢাকা ০৩:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাসের চাপায় যুবক নিহত

ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় রিপন বিশ্বাস (৪৩) নামে এক যুবক নিহত হয়েছেন। রবিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ইচলাদী টোল প্লাজার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিপন বিশ্বাস আগৈলঝাড়া উপজেলার রামান্দী গ্রামের সুদেব বিশ্বাসের ছেলে। প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা যায়,  রিপন বিশ্বাস রাস্তা পার হওয়ার সময় বরিশাল থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস বেপরোয়া গতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর সড়কের পাশে বাস রেখে পালিয়ে যায় চালক। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে নিহতের মরদেহ উদ্ধার করে।

গৌরনদী মহাসড়ক থানার ওসি মোহাম্মদ শামীম শেখ জানান, দুর্ঘটনায় জড়িত বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছেন। মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাসের চাপায় যুবক নিহত

প্রকাশের সময় : ১২:০৯:২৮ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬