ঢাকা ১০:২০ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেফতার নারায়ণগঞ্জে

ছবি সংগৃহিত

নারায়ণগঞ্জের ফতুল্লায় ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুগল চন্দ্র (৪৮) নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে ফতুল্লার পাগলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত যুগল চন্দ্র (৪৮) পটুয়াখালীর মাদারবুনিয়া এলাকার মৃত কার্ত্তিক চন্দ্র শীল ও পুষ্প রানী শীলের ছেলে। তিনি ফতুল্লার পাগলা উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়, যুগল চন্দ্র পাগলা উচ্চ বিদ্যালয়ের পাশে সাইদুর রহমানের বাড়িতে স্বপরিবারে ভাড়া থাকেন। এ বাড়িতেই স্কুলের ক্লাসের পর শিক্ষার্থীদের প্রাইভেট পড়ান যুগল চন্দ্র।

সম্প্রতি তার স্ত্রী আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। এরমধ্যে ১৩ বছর বয়সী ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে তিন দফায় তার বাসায় ধর্ষণের চেষ্টা করেন যুগল চন্দ্র। ৩১ জানুয়ারী বিষয়টি মায়ের কাছে জানান ওই ছাত্রী। এরপর স্থানীয় লোকজন জানতে পেরে থানায় খবর দেন।

পাগলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা সুলতানা বলেন, যুগল চন্দ্র স্কুলের হিন্দু ধর্ম শিক্ষক। তার বিরুদ্ধে স্থানীয় লোকজন ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ করেছেন। এ অভিযোগে পুলিশ তাকে গ্রেফতার করেছে। স্কুলের পক্ষ থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হবে।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান বলেন, ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক যুগল চন্দ্রের বিরুদ্ধে মামলা হয়েছে। তদন্তের পর এ বিষয়ে আদালতে প্রতিবেদন পাঠানো হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

স্বামী বিদেশে থাকতেই অন্তঃসত্ত্বা, পরে গোপন গর্ভপাতের অভিযোগ চিকিৎসা প্রতিবেদনে ‘অসম্পূর্ণ গর্ভপাত’, এফিডেভিটের পর ঘটনাপ্রবাহ ঘিরে এলাকায় চাঞ্চল্য

ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেফতার নারায়ণগঞ্জে

প্রকাশের সময় : ০৩:৪৬:৪৬ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬