ঢাকা ০৫:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু মাগুরায়

  • মাগুরা প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৪:৩৯:৫৭ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • ২১৮ বার পড়া হয়েছে
মাগুরায় পুকুরে ডুবে হাসিব (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার দুপুরে মাগুরা সদর উপজেলার শত্রুজিৎপুর ইউনিয়নের ভাটপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হাসিব ওই গ্রামের জাহিদুল হাসানের ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরের দিকে হাসিবের মা ইতি বেগম নামাজ আদায়ের জন্য ঘরে যান। সে সময় শিশুটিকে বাড়ির উঠানে খেলতে রেখে যান তিনি। নামাজ শেষে ফিরে এসে উঠানে সন্তানকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের একটি পুকুরে শিশুটিকে ভাসতে দেখেন তিনি।

পরে পরিবারের সদস্য ও স্থানীয়দের সহায়তায় শিশুটিকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে বিকেল ৩টার দিকে হাসিবকে মৃত ঘোষণা করেন।

মাগুরা সদর থানার পুলিশ জানায়, পানিতে ডুবেই শিশুটির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

নেত্রকোণার মদনে পরীক্ষা কেন্দ্রে অবাধে নকলের অভিযোগ:

পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু মাগুরায়

প্রকাশের সময় : ০৪:৩৯:৫৭ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬