ঢাকা ০৩:২১ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থীর মতবিনিময়

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মো. হাবিবুল ইসলাম হাবিব সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।

রোববার দুপুরে তালা উপজেলার প্রধান নির্বাচনী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।সাইদুর রহমান সাইদের পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে হাবিবুল ইসলাম হাবিব এলাকার উন্নয়ন ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় সাংবাদিকদের গঠনমূলক সহযোগিতা কামনা করেন।

তালার দীর্ঘদিনের প্রধান সমস্যা জলাবদ্ধতা নিরসনে সুপরিকল্পিত পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করে তিনি বলেন, ‘তালা উপজেলা কৃষিপ্রধান এলাকা হওয়া সত্ত্বেও জলাবদ্ধতা এখানকার মানুষের বড় অভিশাপ। আমি নির্বাচিত হতে পারলে বৈজ্ঞানিক পদ্ধতিতে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে এ সমস্যার স্থায়ী সমাধান করব।’

সাবেক এ সংসদ সদস্য আরও প্রতিশ্রুতি দেন যে নির্বাচিত হলে পাটকেলঘাটাকে পূর্ণাঙ্গ উপজেলা এবং তালাকে পৌরসভায় রূপান্তর করা হবে। বিএনপি ক্ষমতায় গেলে সংবাদপত্রের পূর্ণ স্বাধীনতা এবং অবাধ সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করা হবে বলেও তিনি আশ্বস্ত করেন।

এ ছাড়া তালা প্রেসক্লাবের ভবন উন্নয়নসহ আধুনিকায়ন এবং সকল ধর্ম ও বর্ণের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার ঘোষণা দেন তিনি।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ শফিকুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

সাতক্ষীরায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থীর মতবিনিময়

প্রকাশের সময় : ০৪:৪২:৩৬ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬