ঢাকা ০৫:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

উঠোন বৈঠকে কোকোর স্ত্রী

  • বেঙ্গল নিউজ ডেক্স
  • প্রকাশের সময় : ১১:৪৫:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • ২১৭ বার পড়া হয়েছে

ছবি সংগৃহিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা ১৭ আসনে বিএনপির নির্বাচনি প্রচারণা জোরদার হয়েছে। এরই অংশ হিসেবে রবিবার বিকেলে কড়াইল বস্তি সংলগ্ন টিঅ্যান্ডটি কলোনিতে একটি উঠোন বৈঠকে অংশ নেন আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান সিঁথি।

উঠোন বৈঠকে তিনি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ভোট ও দোয়া চান। এ সময় শামিলা রহমান সিঁথি বলেন, ধানের শীষের পক্ষে জনগণের সাড়া দেখে আমরা অভিভূত। ইনশাআল্লাহ জনগণের ভোটে আগামী দিনে বিএনপি সরকার গঠন করবে।

বৈঠকে উপস্থিত স্থানীয়দের সঙ্গে সরাসরি কথা বলেন তিনি। ভোটারদের বিভিন্ন কথা শোনেন এবং নির্বাচনের বিষয়ে তাদের মতামত নেন।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, ব্যারিস্টার মেহনাজ মান্নান, স্থানীয় বিএনপি, অঙ্গ সংগঠনের নেতারা।

এদিন শামিলা রহমান সিঁথি বাড্ডা নতুন বাজার সংলগ্ন একটি গির্জায়ও যান। সেখানে তিনি খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষের সঙ্গে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কথা বলেন এবং তাদের মতামত শোনেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

নেত্রকোণার মদনে পরীক্ষা কেন্দ্রে অবাধে নকলের অভিযোগ:

উঠোন বৈঠকে কোকোর স্ত্রী

প্রকাশের সময় : ১১:৪৫:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬