ঢাকা ০৩:২২ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শরীয়তপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ককটেল বোমা উদ্ধার, গ্রেপ্তার ৩

ছবি সংগৃহিত

শরীয়তপুরের নড়িয়া উপজেলার মোক্তারের চর ইউনিয়নের পোড়াগাছা এলাকায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ককটেল বোমা (হাতবোমা) ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়।

রবিবার দিবাগত রাতে মোক্তারের চর ইউনিয়নের পোড়াগাছা এলাকার বেপারী কান্দি গ্রামের বাচ্চু পেদার বসতঘর, একটি মসজিদ ও একটি পরিত্যক্ত ঘর থেকে এসব ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

নড়িয়া থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিবাগত রাত ১টা ৫৫ মিনিট থেকে সোমবার সকাল ৫টা ৩০ মিনিট পর্যন্ত যৌথবাহিনী ওই এলাকায় অভিযান চালায়।

অভিযানে প্রথমে নাসির উদ্দিন বাচ্চু পেদার বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ৪ বালতি ককটেল উদ্ধার করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী বসতবাড়ির পাশের একটি মসজিদ থেকে আরও ৪ বালতি এবং একটি পরিত্যক্ত ঘর থেকে আরও ৪ বালতি ককটেল উদ্ধার করা হয়। সব মিলিয়ে ১২ বালতিতে মোট ৯৫টি ককটেল বোমা উদ্ধার করা হয়।

এ ছাড়া অভিযানে ৮টি দেশীয় তৈরি টেটা ও ৩টি রামদা উদ্ধার করা হয়েছে।গ্রেপ্তারকৃতরা হলেন— মোক্তারের চর ইউনিয়নের গনি পেদার ছেলে নাসির উদ্দিন বাচ্চু পেদা (৫৫), খলিল পেদার ছেলে মেহেদী হাসান পেদা (৩০) এবং রনি পেদা (২৫)।

উদ্ধারকৃত ককটেল, দেশীয় অস্ত্র ও গ্রেপ্তারকৃতদের সোমবার সকালে নড়িয়া থানায় হস্তান্তর করা হয়েছে।এ বিষয়ে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া জানান, এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নাশকতা ও বিস্ফোরক আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

শরীয়তপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ককটেল বোমা উদ্ধার, গ্রেপ্তার ৩

প্রকাশের সময় : ১২:৫০:২০ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬