ঢাকা ০৩:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই শহীদ পরিবারের মাঝে সঞ্চয়পত্র বিতরণ ঝালকাঠিতে

ছবি সংগৃহিত

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ হওয়া ঝালকাঠির পাঁচ পরিবারের সদস্যদের মাঝে অনুদান হিসেবে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে জীবন দেয়া শহীদদের পরিবারের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে এ সহায়তা প্রদান করা হয়।

রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ে শহীদ পরিবারের সদস্যদের হাতে সঞ্চয়পত্রের চেক তুলে দেন জেলা প্রশাসক মো: মমিন উদ্দিন।

সঞ্চয়পত্র প্রাপ্ত শহীদ পরিবারের সদস্যরা হলেন শহীদ কামাল হোসেন সবুজের স্ত্রী সাদিয়া বেগম, শহীদ নাইমের মা মাহমুদা পারভিন, শহীদ মিজানুর রহমানের মা কাজলী বেগম, শহীদ মো: রুবেল হোসেনের বাবা মো: মালেক এবং শহীদ হৃদয়ের বাবা শহীদ হাওলাদার।

‎এ সময় জেলা প্রশাসক মো: মমিন উদ্দিন বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ কোনোভাবেই ভুলে যাওয়ার নয়। তাদের আত্মদান দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শহীদ পরিবারের পাশে সরকার সবসময় রয়েছে এবং তারা যেন কোনোভাবে অবহেলিত না হন, সে বিষয়ে জেলা প্রশাসন সর্বোচ্চ সচেষ্ট থাকবে।’

তিনি আরো বলেন, ‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের পরিবারকে সম্মান ও সহায়তা দেয়া রাষ্ট্রের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও শহীদ পরিবারের কল্যাণে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে।’

‎উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থানে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অংশ নিতে গিয়ে শহীদরা ঢাকা শহরের বিভিন্ন এলাকায় নিহত হন। গণতন্ত্র পুনরুদ্ধার, রাষ্ট্রীয় জবাবদিহিতা ও স্বৈরশাসনের অবসানের দাবিতে চলমান আন্দোলনের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দমন-পীড়নের মুখে তারা প্রাণ হারান। রাষ্ট্র সংস্কারের আন্দোলনে তাদের এ আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

জুলাই শহীদ পরিবারের মাঝে সঞ্চয়পত্র বিতরণ ঝালকাঠিতে

প্রকাশের সময় : ০২:০৪:১৭ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬