ঢাকা ০৩:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ছাত্রদল নেতার গাড়িতে গুলি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাহমুদপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও থান কাপড়ের ব্যবসায়ী আমির হোসেনের গাড়িতে গুলি করেছে দুর্বৃত্তরা। দু’টি গুলি গাড়ির জানালার কাঁচ ভেদ করে ভেতরে ঢুকে গেছে। তবে এতে কেউ গুলিবিদ্ধ হননি।

রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আড়াইহাজার পৌরসভার বাইপাস সড়কে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন আলামত সংগ্রহসহ তদন্ত শুরু করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আমির হোসেন তার এক বন্ধুকে নিয়ে নিজের গাড়ি চালিয়ে আড়াইহাজার সদর এলাকা থেকে মাহমুদপুরে নিজ বাড়িতে ফিরছিলেন। আড়াইহাজার পৌরসভার বাইপাস সড়কে গেলে অন্ধকারে চলন্ত মোটরসাইকেলে বসা অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিরা তার গাড়ি লক্ষ্য করে পর পর দু’টি গুলি করে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়।

একটি গুলি গাড়ির সামনের কাঁচ ভেদ করে এবং আরেকটি গুলি এক পাশের জানালার কাঁচ ভেদ করে ভেতরে ঢুকে যায়।এ ঘটনায় ভুক্তভোগী আমির হোসেন নিজের নিরাপত্তা ও আইনগত সহায়তা চেয়ে আড়াইহাজার থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে তার ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আলাউদ্দিন বলেন, এ ঘটনায় তদন্তসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলার প্রক্রিয়া চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ছাত্রদল নেতার গাড়িতে গুলি

প্রকাশের সময় : ০২:০৭:৩৪ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬