ঢাকা ০৩:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ছয়টি আসনে নথিভুক্ত ৪০ হাজারের বেশি, পোস্টাল ভোট পড়েছে ১৯ হাজার

ব্রাহ্মণবাড়িয়া জেলার ছয়টি আসনের পোস্টাল ভোটে ৪০ হাজার ১৮২ জন নথিভুক্ত হয়েছেন। নির্ধারিত সময়সীমা পেরিয়ে যাওয়ায় এই নথিভুক্তির সংখ্যা এখন চূড়ান্ত। তবে ভোট প্রদান প্রক্রিয়া চলমান থাকায় ভোটার কর্তৃক ভোট দেওয়ার সংখ্যা প্রতিদিনই হালনাগাদ হচ্ছে।

নির্বাচন কমিশন ওয়েবসাইটের পোস্টাল ভোট (বিডি) সংক্রান্ত তথ্য অনুযায়ী, ব্রাহ্মণবাড়িয়া জেলায় নথিভুক্ত এসব ভোটারের মধ্যে এ পর্যন্ত প্রায় ১৯ হাজার ১৭৬ জন ভোটার তাদের ভোট প্রদান করেছেন।

এরমধ্যে বিদেশে অবস্থানরত ভোটারদের জন্য চালু থাকা আউট অব কান্ট্রি ভোটিং (ওসিভি) ব্যবস্থায় ভোট দিয়েছেন ১৭ হাজার ৮৮৮ জন, আর দেশের ভেতরে দায়িত্বপ্রাপ্ত ভোটারদের জন্য প্রযোজ্য ইন-কান্ট্রি পোস্টাল ভোটিং (আইসিপিভি) ব্যবস্থায় ভোট দিয়েছেন ১ হাজার ২৮৮ জন।

ব্রাহ্মণবাড়িয়া জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার বলেন, পোস্টাল ভোটে নথিভুক্তির সময়সীমা শেষ হলেও ভোট গ্রহণ এখনও চলমান রয়েছে। ফলে আগামী দিনে ভোট প্রদানের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান।

ওয়েবসাইটের তথ্য অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া জেলার ছয়টি সংসদীয় আসনের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে ১ হাজার ৮১২ জন পোস্টাল ভোটে মোট নথিভুক্ত ভোটার। এরমধ্যে এ আসনে ৬২৬ জন ওসিভির মাধ্যমে এ পর্যন্ত ভোট দিয়েছেন। তবে এখন পর্যন্ত আইসিপিভিতে এখনো কেউ ভোট দেননি।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ৫ হাজার ৯৯৫ জন নথিভুক্ত ভোটার। তারমধ্যে এ আসনে ২ হাজার ৭৫৬ জন ওসিভির মাধ্যমে এ পর্যন্ত ভোট দিয়েছেন এবং ৩০৮ জন আইসিপিভির মাধ্যমে ভোট দিয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে ৯ হাজার ৭৪৮ জন নথিভুক্ত ভোটার। এরমধ্যে এ আসনে  ৪ হাজার ২৮০ জন ওসিভিতে ভোট দিয়েছেন, ১৪ জন আইসিপিভিতে এ পর্যন্ত ভোট দিয়েছেন ।

ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে ৯ হাজার ৩৪২ জন নথিভুক্ত ভোটার। তারমধ্যে এ আসনে ৩ হাজার ৯১১ জন ওসিভির মাধ্যমে ভোট দিয়েছেন এবং ১৪ জন আইসিপিভির মাধ্যমে ভোট দিয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে ৮ হাজার ১১৪ জন নথিভুক্ত ভোটার। তারমধ্যে এ আসনে ৪ হাজার ২৭ জন ওসিভির মাধ্যমে এ পর্যন্ত ভোট দিয়েছেন। ৪১৪ জন আইসিপিভির মাধ্যমে ভোট দিয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে ৫ হাজার ১৭১ জন পোস্টাল ভোটে নথিভুক্ত ভোটার। এরমধ্যে এ আসনে ২ হাজার ২৮৮ জন ওসিভির মাধ্যমে ভোট দিয়েছেন এবং ৫৩৮ জন আইসিপিভির মাধ্যমে এ পর্যন্ত ভোট দিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

ব্রাহ্মণবাড়িয়ায় ছয়টি আসনে নথিভুক্ত ৪০ হাজারের বেশি, পোস্টাল ভোট পড়েছে ১৯ হাজার

প্রকাশের সময় : ১১:০৬:১৮ পূর্বাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬