ঢাকা ০৩:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে সিএমপির তালিকাভুক্ত দুই সন্ত্রাসী গ্রেফতার

চট্টগ্রামের কর্ণফুলী থানা পুলিশ অভিযান চালিয়ে সিএমপির তালিকাভুক্ত দুই শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন- মো. নুরুল আমিন টিটু (৩৫) ও আক্তার হোসেন প্রকাশ আকতার (৪২)।

পুলিশ জানায়, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে কর্ণফুলী থানার আভিযানিক দল শিকলবাহা ইউনিয়নের জামালপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে একাধিক মামলার আসামি মো. নুরুল আমিন টিটুকে গ্রেফতার করে।

সে মৃত মো. নুরুল ইসলামের ছেলে এবং কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের কলেজ বাজার এলাকার মঙ্গল মাঝির বাড়ির বাসিন্দা।

টিটুর বিরুদ্ধে কর্ণফুলী, কোতোয়ালি ও পটিয়া থানায় মাদক, চাঁদাবাজি, হামলা, দস্যুতা ও চুরিসহ মোট ৬টি মামলা রয়েছে। এর মধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও দণ্ডবিধির একাধিক ধারায় মামলাও রয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে গত ১ ফেব্রুয়ারি কর্ণফুলী থানার যৌথ অভিযানে বৈরাগ ইউনিয়নের উত্তর বন্দর এলাকায় অভিযান চালিয়ে সন্ত্রাসী আক্তার হোসেন প্রকাশ আকতারকে গ্রেফতার করা হয়।

কর্ণফুলী থানার ওসি শাহীনূর আলম জানান, কর্ণফুলী থানা এলাকায় অপরাধ দমন, সন্ত্রাস নির্মূল ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

চট্টগ্রামে সিএমপির তালিকাভুক্ত দুই সন্ত্রাসী গ্রেফতার

প্রকাশের সময় : ১১:১৩:১০ পূর্বাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬