ঢাকা ১১:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গাড়ির নিচে পড়ে প্রাণ গেল শিশুর

  • খুলনা প্রতিনিদি
  • প্রকাশের সময় : ০৪:১০:১৫ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ২২০ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার দর্শনায় সড়ক সংস্কারকাজে ব্যবহৃত পিচ বহনকারী গাড়ির নিচে পড়ে সুজন আলী (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে মদনা-পারকৃষ্ণপুর ইউনিয়নের বারাদী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুজন বারাদী গ্রামের রকিবুল ইসলামের ছেলে ও স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।

স্থানীয়রা জানান, বুধবার দুপুরে বাড়ির কাছে রাস্তা পার হওয়ার সময় পিচ বহনকারী গাড়ির নিচে চাপা পড়ে শিশু সুজন। এতে ঘটনাস্থলেই মারা যায় সে।

মদনা-পারকৃষ্ণপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. চঞ্চল বলেন, বারাদি এলাকায় সড়কের কাজ চলছিল। পিচ বহনকারী গাড়ির নিচে চাপা পড়ে বালকটি মারা গেছে বলে জানতে পেরেছি।

এ বিষয়ে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

স্বামী বিদেশে থাকতেই অন্তঃসত্ত্বা, পরে গোপন গর্ভপাতের অভিযোগ চিকিৎসা প্রতিবেদনে ‘অসম্পূর্ণ গর্ভপাত’, এফিডেভিটের পর ঘটনাপ্রবাহ ঘিরে এলাকায় চাঞ্চল্য

গাড়ির নিচে পড়ে প্রাণ গেল শিশুর

প্রকাশের সময় : ০৪:১০:১৫ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬