ঢাকা ০৩:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে নিখোঁজের ১২ ঘণ্টা পর ভুট্টাখেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

  • ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশের সময় : ১১:০৩:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ২১৪ বার পড়া হয়েছে

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার দৌলতপুর ইউনিয়নে জসিম উদ্দিন (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত ১১টার দিকে নিখোঁজের প্রায় ১২ ঘণ্টা পর টেংরাখালির মাঠের একটি ভুট্টাখেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত জসিম দৌলতপুর গ্রামের মোক্তার আলীর ছেলে।স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার সকাল ১০টার দিকে মাঠ থেকে ঘাস কাটার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যায়জসিম।

এরপর বিকেল গড়িয়ে গেলেও বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকেরা খোঁজাখুঁজি শুরু করে। রাত ১০টার দিকে টেংরাখালির মাঠের নির্জন এক ভুট্টাখেতে তার মরদেহ পড়ে থাকতে দেখেন গ্রামবাসী।

স্থানীয় বাসিন্দা মতিয়ার রহমান জানান, মরদেহটির গলায় ফাঁস লাগানো ছিল এবং শরীরের বিভিন্ন স্থানে হাতুড়ি দিয়ে পেটানোর গুরুতর জখম রয়েছে। তাকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

হরিণাকুণ্ডু থানার ওসি গোলাম কিবরিয়া হাসান জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

ঝিনাইদহে নিখোঁজের ১২ ঘণ্টা পর ভুট্টাখেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশের সময় : ১১:০৩:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬