ঢাকা ০৭:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর মহাখালীতে কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

  • বেঙ্গল নিউজ ডেক্স
  • প্রকাশের সময় : ০১:১৪:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ২১৭ বার পড়া হয়েছে
রাজধানীর মহাখালীর ভাড়া বাসা থেকে ইসতাক আহমেদ (২১) নামে এক কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে মহাখালী কাঁচাবাজার এলাকার একটি বাসা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত ইসতাক আহমেদ চাঁদপুর জেলার মতলব উপজেলার তালুকদার বাড়ির আফজাল হোসেনের ছেলে। সে তেজগাঁও কলেজ থেকে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তির চেষ্টা করছিল।

নিহতের চাচাতো ভাই মো. রাশেদ জানিয়েছেন, বুধবার দিবাগত রাতে মহাখালী কাঁচাবাজার এলাকার বাসায় সবার অগোচরে ফ্যানের সঙ্গে কাপড় পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছিল সে। পরে স্বজনরা দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

সেখান থেকে তাকে উদ্ধার করার পর রাত সোয়া ১টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে কি কারণে সে এমনটি করেছে, সে ব্যাপারে কিছু জানাতে পারেনি তিনি।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ‘মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

নেত্রকোণার মদনে পরীক্ষা কেন্দ্রে অবাধে নকলের অভিযোগ:

রাজধানীর মহাখালীতে কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশের সময় : ০১:১৪:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬