ঢাকা ০৬:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর পল্লবীতে বাসা থেকে স্বামী-স্ত্রী ও দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার

  • বেঙ্গল নিউজ ডেক্স
  • প্রকাশের সময় : ০৪:১৩:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ২১৩ বার পড়া হয়েছে

রাজধানীতে পল্লবীর বিহারী ক্যাম্পের একটি বাসা থেকে স্বামী-স্ত্রী ও তাদের দুই শিশু সন্তানের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার সকাল ১১টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন পল্লবী থানার ওসি এ কে এম আলমগীর জাহান।

মৃতরা হলেন—মোহাম্মদ মাসুম, তার স্ত্রী ফাতেমা আক্তার সুমি এবং তাদের সাড়ে তিন বছরের ছেলে মিনহাজ ও দেড় বছরের ছেলে আসাদ।ওসি এ কে এম আলমগীর জাহান বলেন, ‘এটি আত্মহত্যা নাকি তৃতীয় কোনো পক্ষ জড়িত, আমরা তদন্ত করে দেখছি।’

প্রতিবেশীদের বরাতে তিনি আরও বলেন, ‘গতকাল রাত ১১টায় খাবার খেয়ে ঘুমিয়ে যায় তারা। আজ সকালে তাদের সাড়া না পেয়ে পুলিশে খবর দেয়া হয়। পরে তাদের লাশ উদ্ধার করা হয়।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজধানীর পল্লবীতে বাসা থেকে স্বামী-স্ত্রী ও দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার

প্রকাশের সময় : ০৪:১৩:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬