ঢাকা ০৩:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াত আমীর বলেন আমরা সবখানে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই

জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে আমরা সবখানে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই। রাজার জন্য যে বিচার, সবার জন্য সেই বিচার নিশ্চিত করতে চাই- বলে প্রতিশ্রুতি দিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার দুপুর ১টায় চাঁপাইনবাবগঞ্জ শহরের নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে জেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব প্রতিশ্রুতি দেন। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির বলেন, ন্যায় বিচার যখন কায়েম হবে, এই বাংলাদেশে কাউকে চাঁদাবাজি করতে দেয়া হবে না।

চাঁদাবাজির রাস্তা বন্ধ হয়ে যাবে। চাঁদাবাজদের ধরে এনে কাজে নিয়োগ দেয়া হবে। জামায়াত আমীর বলেন, মানবিক বাংলাদেশের পক্ষে সর্বত্র গণজোয়ার তৈরি হয়েছে। চাঁপাইনবাবগঞ্জও তার গর্বিত অংশীদার। বিগত ৫৪ বছর এ দেশের মানুষ শাসন আর অপশাসন দেখে ক্লান্ত। এখন বাংলাদেশের জনগণ পরিবর্তন চায়।

পুরনো রাজনীতির বন্দোবস্ত আর দেখতে চায় না। এসময় যুবকদের উদ্দেশ্যে আমীর বলেন, আমরা তোমাদের হাতে অপমানের বেকার ভাতা নয়, প্রতিটি হাত দক্ষ করে গড়ে তুলবো।

মর্যাদাপূর্ণ কাজ তোমাদের হাতে তুলে দেব। তোমরাই দেশ গড়বা, তৈরি হয়ে যাও। তোমাদের হাতে দেশের ভার তুলে দিতে চাই। বাংলাদেশ নামক উড়োজাহাজের ককপিটে বসবে যুবকরা আমরা বসবো প্যাসেঞ্জার সিটে। এ দেশ তারা রকেট গতিতে সামনের দিকে এগিয়ে নেবে।

নারীদের উদ্দেশ্যে জামায়াত আমীর বলেন, আপনাদের দুটি জিনিস নিশ্চিত করতে চাই। একটি হচ্ছে সমাজের সকল স্তরে অধিকার এবং মর্যাদা। আরেকটি হলো নিরাপত্তা।

জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি আবুজার গিফফারীর সভাপত্বি সমাবেশে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের জামায়াতের প্রার্থী ড. কেরামত আলী, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের প্রার্থী ড. মিজানুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের প্রার্থী মো. নুরুল ইসলাম বুলবুলসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

জামায়াত আমীর বলেন আমরা সবখানে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই

প্রকাশের সময় : ০৪:১৭:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬