ঢাকা ০৩:২০ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মেজর জিয়াউলের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

  • বেঙ্গল নিউজ ডেক্স
  • প্রকাশের সময় : ১১:৪০:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ২১২ বার পড়া হয়েছে

আওয়ামী লীগ সরকারের শাসনামলে শতাধিক গুম ও খুনের ঘটনায় অভিযুক্ত মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিচারপ্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ধাপ শুরু হতে যাচ্ছে।

রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে প্রসিকিউশনের সূচনা বক্তব্য উপস্থাপনসহ সাক্ষ্যগ্রহণের দিন ধার্য রয়েছে।

ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এই সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হবে। প্যানেলের অন্য দুই সদস্য হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

প্রসিকিউশন সূত্রে জানা গেছে, আজ শুনানির শুরুতেই প্রসিকিউশন মামলার প্রেক্ষাপট তুলে ধরে সূচনা বক্তব্য (ওপেনিং স্টেটমেন্ট) প্রদান করবে। এরপর এক নম্বর সাক্ষীর জবানবন্দির মাধ্যমে মূল সাক্ষ্যগ্রহণের প্রক্রিয়া শুরু হবে। উল্লেখ্য, এই মামলায় সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়ারও জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে।

গত ১৪ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল আজকের সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন। প্যানেলের অন্য দুই সদস্য ছিলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

ওই দিন এ বিষয়ে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, গুম কমিশনের রিপোর্ট এই আদালতে দাখিল করা হবে। প্রমাণ করার জন্য যত ম্যাটেরিয়াল আছে তা দিয়ে জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করার চেষ্টা থাকবে।

এর আগে, গত ১৭ ডিসেম্বর এই মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর, তা উপস্থাপন করে তিনটি অভিযোগ আমলে নেওয়ার আবেদন করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। পরবর্তীতে ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়ে আদেশ দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

মেজর জিয়াউলের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

প্রকাশের সময় : ১১:৪০:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬