ঢাকা ০৩:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক সংসদ সদস্য রুবিনা আক্তার ও তার স্বামীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

সাবেক সংসদ সদস্য (সংরক্ষিত নারী আসন-২৮) সৈয়দা রুবিনা আক্তারের দুইটি ও তার স্বামী মোশাররফ হোসেন সরদারের একটি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

রবিবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুদকের পৃথক দুইটি  আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।ঢাকা মহানগর দায়রা জাজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ বিষয়টি নিশ্চিত করেছেন।

আবেদনে বলা হয়েছে, সৈয়দা রুবিনা আক্তার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে নিজ ক্ষমতার অপব্যবহারপূর্বক দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ১ কোটি ৫৭ লাখ টাকা মূল্যের সম্পদের মালিকানা অসাধু উপায়ে অর্জনপূর্বক দখলে রেখে এবং তার নিজ নামীয় ও স্বার্থ সংশ্লিষ্ট ব্যাংক হিসাবে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ১৩৯ কোটি ৩৫ লাখ টাকা অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের মাধ্যমে অপরাধলব্ধ অবৈধ অর্থ জ্ঞাতসারে হস্তান্তর, রূপান্তর, স্থানান্তর করায় দুদক মামলা দায়ের করেছেন।

প্রাথমিকভাবে প্রতীয়মান হয় যে, আসামি বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও জাল জালিয়াতির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ পাচার করার নিমিত্তে বর্ণিত অর্থ দুইটি হিসাবে জমা রেখেছেন। যেকোনো সময় বর্ণিত অর্থ উত্তোলনপূর্বক বিদেশে পাচার বা গোপন করার এবং বিপুল পরিমাণ অর্থ উল্লিখিত হিসাবে জমা প্রদানের সমূহ সম্ভাবনা রয়েছে মর্মে তদন্তকালে প্রতীয়মান হয়। এছাড়া, অপর একটি আবেদনে তার স্বামী মোশাররফ হোসেনের একটি ব্যাংক হিসাব অবরুদ্ধের আবেদন করেন দুদক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

সাবেক সংসদ সদস্য রুবিনা আক্তার ও তার স্বামীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

প্রকাশের সময় : ০৪:৩২:৩৫ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬