ঢাকা ০৩:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে সুপারি চুরির অভিযোগে শিশুকে হত্যা, অভিযুক্ত পলাতক

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় সুপারি চুরির অভিযোগকে কেন্দ্র করে ৯ বছর বয়সী এক শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার স্বদেশী ইউনিয়নের বাউসা গ্রামে এ ঘটনা ঘটে।নিহত ইমন মিয়া ওই গ্রামের দুলাল মিয়ার ছেলে। অভিযুক্ত আতাহার আলী (৩২) একই গ্রামের বাসিন্দা ও ইমনের প্রতিবেশী।

ঘটনাটি নিশ্চিত করে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, কয়েক দিন আগে ইমনের বিরুদ্ধে সুপারি চুরির অভিযোগ তোলেন আতাহার আলী।

শুক্রবার সন্ধ্যায় তিনি ইমনকে নিজের ঘরে ডেকে নেন। সেখানে গলা চেপে ধরলে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত আতাহার আলী পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

ময়মনসিংহে সুপারি চুরির অভিযোগে শিশুকে হত্যা, অভিযুক্ত পলাতক

প্রকাশের সময় : ১১:৪৪:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬