ঢাকা ০৮:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

৫টি আসনেই বিএনপির বিজয় জামালপুর জেলার

জামালপুর জেলার পাঁচটি সংসদীয় আসনেই বিএনপি মনোনীত প্রার্থীরা ধানের শীষ প্রতীকে বিজয়ী হয়েছেন।সংশ্লিষ্ট রির্টানিং কার্যালয়ের নির্বাচনী এলাকার কেন্দ্রভিত্তিক ফলাফল বিশ্লেষণে দেখা যায়, প্রতিটি আসনেই জামায়াতে ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীদের বিপরীতে বড় ব্যবধানে জয় পেয়েছেন ধানের শীষের প্রার্থীরা।

জামালপুর-১
জামালপুর-১ আসনে বিএনপি প্রার্থী এম রশিদুজ্জামান মিল্লাত পেয়েছেন এক লাখ ৭২ হাজার ১১৫ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী যেখানে জামায়াত প্রার্থী পেয়েছেন ৯৩ হাজার ৬৬১ ভোট। দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান ছিল ৭৮ হাজার ৪৫৪টি।

জামালপুর-২
জামালপুর-২ আসনে ৯২টি কেন্দ্রের মোট ফলাফলে বিএনপির এ ই সুলতান মাহমুদ বাবু ৯৫ হাজার ৬৭৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী ছামিউল হক পেয়েছেন ৬১ হাজার ৬৫৫ ভোট।

জামালপুর-৩
জামালপুর-৩ আসনে ১৫৫টি কেন্দ্রের মোট ফলাফল দেখা যায়, বিএনপির প্রার্থী মুস্তাফিজুর রহমান দুই লাখ সাত হাজার ৪১২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো: মজিবুর রহমান আজাদী পেয়েছেন ৮১ হাজার ৪৩০ ভোট।

জামালপুর-৪
জামালপুর-৪ আসনে ৮৯টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী, বিএনপির প্রার্থী ফরিদুল কবীর তালুকদার এক লাখ ৪৭ হাজার ৪০৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামীর প্রার্থী আব্দুল আউয়াল পেয়েছেন ৪৪ হাজার ৯৪৭ ভোট।

জামালপুর-৫
জামালপুর-৫ আসনের ১৬২টি কেন্দ্রের পোস্টাল ব্যালটসহ প্রাপ্ত ফলাফলে ধানের শীষের জয়জয়কার দেখা গেছে। এখানে বিএনপির প্রার্থী শাহ্ মো: ওয়ারেছ আলী এক লাখ ৯৯ হাজার ৩৪৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী নাজমুল হক সাঈদী ভোট পেয়েছেন এক লাখ ১৩ হাজার ২০১টি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

৫টি আসনেই বিএনপির বিজয় জামালপুর জেলার

প্রকাশের সময় : ০১:২১:২৮ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬