ঢাকা ০৩:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহের ভালুকায় ২ বনকর্মকর্তাকে পিটিয়ে আহত

ময়মনসিংহের ভালুকায় মোবাইল ফোনে ডেকে নিয়ে মুশফিকুর রহমান মানিক (৫৫) নামে এক বন কর্মকর্তাসহ দুইজনকে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার মেহেরাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

বনবিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় ভালুকা রেঞ্জের মেহেরাবাড়ি ক্যাম্প ইনচার্জ মুশফিকুর রহমান মানিক ও ফরেস্টগার্ড আব্দুল হান্নানকে মেহেরাবাড়ির এলাকায় মোবাইলে ডেকে নেয়া হয়।

পরে মেহেরাবাড়ি নার্সারীর পিছনে নিয়ে ১২ থেকে ১৪ জন লোক দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে তাদের ঘিরে ফেলেন এবং লোহার রড ও লাঠি দিয়ে পিটিয়ে তার মানিকের হাত ও পা ভেঙে দেন। এ সময় ফরেস্ট গার্ড আব্দুল হান্নানকেও পিটিয়ে আহত করা হয়। খোঁজ পেয়ে বনবিভাগের লোকজন আশঙ্কাজনক অবস্থায় আহতদের উদ্ধার করে প্রথমে ভালুকা সরকারি হাসপাতাল ও পরে ঢাকায় একটি হাসপাতালে ভর্তি করেন।

ভালুকা রেঞ্জের মেহেরাবাড়ি ইনচার্জ মুশফিকুর রহমান মানিক জানান, ১১ ফেব্রুয়ারি ভালুকা রেঞ্জের মেহেরাবাড়ি এলাকায় নির্মানাধিন দু’টি স্থাপনা ভেঙে দেয়ার সময় তাদের ওপর হামলা করা হয়। এরই জের হিসেবে শুক্রবার সন্ধ্যায় স্থানীয় শাকিল ঢালী নামে এক লোক তাদের ডেকে নেয়। পরে লোহার রড ও লাঠি দিয়ে পিটিয়ে তাদের দুইজনকে মারাত্মকভাবে আহত করা হয়।এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

ময়মনসিংহের ভালুকায় ২ বনকর্মকর্তাকে পিটিয়ে আহত

প্রকাশের সময় : ০৩:৪৮:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬